চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের বিল্ডিং ডেভেলপমেন্ট কমিটির প্রথম সভা গতকাল মঙ্গলবার সংগঠনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির ট্রেজারার ও বিল্ডিং ডেভেলপমেন্ট কমিটির আহব্বায়ক নাসির উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম। বিল্ডিং ডেভেলপমেন্ট কমিটির অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ, অধ্যাপক ডা. সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর, মো. জাহেদুল হক, সাকিফ আহমেদ সালাম, শফিকুল ইসলাম চৌধুরী। অতিথি ছিলেন দৈনিক আজাদীর চিফ রিপোর্টার হাসান আকবর। শুরুতে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের বিল্ডিং ডেভেলপমেন্ট কমিটির আহব্বায়ক নাসির উদ্দিন চৌধুরী সরকার কর্তৃক সাগরিকা জায়গা হস্তান্তর পরবর্তী উক্ত স্থানে বিল্ডিং নির্মাণ, পূর্ণাঙ্গ হাসপাতাল তৈরি ও নার্সিং ইনস্টিটিউট করার ব্যাপারে তার বক্তব্য উপস্থাপন করেন। চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ আবদুস সালাম বিল্ডিং নির্মাণে প্রয়োজনীয় তহবিল সংগ্রহ ও সাগরিকায় কাজ সম্পাদন করার আশ্বস্ত করেন।
বিল্ডিং ডেভেলপমেন্ট কমিটির সদস্য অধ্যাপক ডা. প্রবীর কুমার দাশ সরকার কর্তৃক সাগরিকায় প্রাপ্ত জায়গায় ডিপ টিউবওয়েল, ওয়াসা, বিদ্যুৎ এবং বিল্ডিং নির্মাণের জন্য সরকারিভাবে অনুদান পাওয়ার জন্য প্রয়োজনীয় আবেদন প্রেরণ করবেন বলে জানান। সভার সভাপতি এই সংগঠনের কল্যাণার্থে সংশ্লিষ্ট কর্মসূচি এবং নিরবচ্ছিন্ন সহযোগিতার অনুরোধ জানান। তিনি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমের ব্যাপারে একটি রূপরেখাও সভায় উপস্থাপন করেন। আগামী ২৫ নভেম্বর সকাল ১০টায় চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের কনফারেন্স রুমে পরবর্তী সভা অনুষ্ঠিত হবে। এতে সকল সদস্য এবং অতিথিদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি











