‘চট্টগ্রাম সমিতিতে হাসিনা মার্কা নির্বাচন করতে দেওয়া হবে না’

4

চট্টগ্রাম সমিতি-ঢাকার আহব্বায়ক কমিটির বর্ধিত সভা ১০ নভেম্বর তোপখানা রোডস্থ বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম সমিতির আহব্বায়ক সাবেক ছাত্রনেতা এম এ হাশেম রাজুর সভাপতিত্বে ও সদস্য সচিব ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাবেক ছাত্রনেতা ফরিদ উদ্দিন খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম সমিতি উপদেষ্টা পরিষদের আহব্বায়ক সুপ্রীম কোর্টের আইনজ্ঞ আব্দুল মোমেন চৌধুরী বলেন, গত তিন দশক ধরে চট্টগ্রাম সমিতি-ঢাকা পতিত সরকারের কিছু লোক দখল করে আইনের কোন অনুমোদন না নিয়ে, ধাপ্পাবাজি করে চট্টগ্রাম সমিতির শতকোটি টাকার উপরে লুট করেছে। লুট অব্যাহত রাখার জন্য তথাকথিত নির্বাচনের ঘোষণা দিয়েছে, ঐ নির্বাচনের কোন আইনগত ভিত্তি নাই। সমিতির সদস্যদের বিভ্রান্ত করার জন্য এবং তহবিল তছরূপ থেকে বাঁচার জন্য এই তথাকথিত নির্বাচনের ঘোষণা দিয়েছে। চট্টগ্রাম সমিতি-ঢাকা সদস্যবৃন্দকে এ ব্যাপারে সতর্ক হয়ে তাদের প্রতিরোধের আহবান জানাচ্ছি। সভাপতির বক্তব্যে চট্টগ্রাম সমিতির আহব্বায়ক এম এ হাশেম রাজু বলেন, চট্টগ্রাম সমিতি-ঢাকার ১১৩ বছরের গৌরবকে গত দুই দশকে যারা কলঙ্কিত করেছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে।
তারা গত ১৭ বছরে শত শত কোটি টাকা আত্মসাৎ করে চট্টগ্রামবাসীর অধিকারকে ভুলুন্ঠিত করেছে। আজ সময় এসেছে প্রতিরোধের। চট্টগ্রাম সমিতি কোনো ফ্যাসিস্ট গোষ্ঠীর সম্পত্তি নয়, এটি চট্টগ্রামবাসীর অধিকার। আমরা নীরব থাকব না। যারা ঐতিহ্য লুণ্ঠন করেছে, তাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলব। যেকোন মূল্যে তাদেরকে বিচারের আওতায় আনা হবে। এসময় সদস্য সচিব ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাবেক ছাত্রনেতা ফরিদ উদ্দিন খান বলেন, বর্তমান ভোটার তালিকা দিয়ে কখনো সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন হবে না। একদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরদের ভোটার করা হয়েছে আর বিএনপি-জামায়াত-হেফাজতপন্থীদের ভোটার করা হয়নি বা তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাই স্বচ্ছতার সহিত নতুনভাবে ভোটার তালিকা প্রণয়ন করে নির্বাচন অনুষ্ঠিত হবে। এদেশে তাদের হাসিনা মার্কা কোন নির্বাচন আর করতে দেওয়া হবে না।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন উপদেষ্টামন্ডলীর যুগ্ম আহব্বায়ক আজীবন সদস্য মীর দোস্ত মোহাম্মদ খান, আজীবন সদস্য ডা. সেলিনা আক্তার, আহব্বায়ক কমিটির যুগ্ম আহব্বায়ক নাছির মিজান, যুগ্ম সদস্য সচিব মোবিনুল ইসলাম, মো. নাছির উদ্দিন, অর্থ কমিটির আহব্বায়ক এডভোকেট নাজিম উদ্দিন, অভ্যর্থনা কমিটির আহব্বায়ক শাহজাহান মন্টু, শৃঙ্খলা কমিটির আহব্বায়ক মনজুর মোর্শেম মামুন, যুগ্ম আহব্বায়ক মুফতি মাওলানা জসিম উদ্দিন, সদস্য ইঞ্জি. কে এম ইমতিয়াজ, তথ্য ও গবেষণা সেলের আহব্বায়ক কে এম আক্কাস প্রমুখ। বিজ্ঞপ্তি