চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের নিওনেটাল বিভাগের উদ্যোগে গত ১৭ নভেম্বর ওয়ার্ল্ড প্রিম্যাচিউরিটি ডে পালিত হয়। এ উপলক্ষে হাসপাতালের নিওনেটাল বিভাগের বিভাগীয় প্রধান ও ইনষ্টিটিউট অব চাইল্ড হেলথ এর পরিচালক প্রফেসর (ডা.) ওয়াজির আহমেদ এর সভাপতিত্বে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাসপাতালের নিওনেটাল বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফিরোজা বেগম ও সহকারী অধ্যাপক ডা. বিবি ফাতেমা জিদনী। প্যানেল অব এক্সপার্ট ছিলেন হাসপাতালের শিশু স্বাস্থ্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) দিদারুল আলম, কমিউনিটি মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) মো. জালাল উদ্দিন, অবস এন্ড গাইনী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. সিরাজুন নুর রোজী, এ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর অলক নন্দী। আরো বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে. এম আশরাফুল করিম। সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন নিওনেটাল বিভাগের সহকারী অধ্যাপক ডা. শান্তা দত্ত। উপস্থিত ছিলেন উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, উপ-পরিচালক (প্রশাসন, আইসিএইচ) ডা. আবু সৈয়দ চৌধুরী সহ শিশু স্বাস্থ্য ও নিওনেটলজি বিভাগের চিকিৎসকবৃন্দ। এর আগে ওয়ার্ল্ড প্রিম্যাচিউরিটি ডে উপলক্ষে হাসপাতাল ক্যাম্পাস থেকে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় এবং বিশেষ কেক কাটার আয়োজন করা হয়। অনুষ্ঠান উপস্থাপনা করেন নিওনেটলজী বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. লিনা আক্তার। বিজ্ঞপ্তি











