চট্টগ্রাম বাস মিনিবাস হিউম্যান হলার পরিবহন মালিক সমিতির সহ-সভাপতি

2

শাহেদ আকবর

চট্টলা বাস মিনিবাস হিউম্যান হলার পরিবহন মালিক সমিতির কার্যকরী সভা সম্প্রতি সংগঠনের দামপাড়া ইমাম ম্যানসন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইকরামুল করিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জিয়াউদ্দিন শরীফ মিজানের পরিচালনায় সভায় সংগঠনের সহ-সভাপতি মোজাহের হোসেন এর মৃত্যুতে শোক প্রকাশ করা হয়।
এসময় সংগঠনের কর্মকান্ড চলমান রাখতে সংবিধানের ২৬নং অনুচ্ছেদ এর ধারা অনুযায়ী মোজাহের হোসেন এর মৃত্যুতে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত নেয়া হয়। এতে সকল সদস্যদের সম্মতিক্রমে মো. শাহেদ আকবরকে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়।
সভায় উপস্থিত সদস্যরা মো. শাহেদ আকবর সংবিধান অনুযায়ী পদের মর্যাদা ও সংগঠনের উন্নতি সাধনের লক্ষ্যে কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন। বিজ্ঞপ্তি