চট্টগ্রাম বন্দর বিদেশিদের হতে দেয়ার চক্রান্ত রুখে দিতে হবে

1

লাভজনক চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত বন্ধ করার দাবিতে ৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর সারাদেশে বিক্ষোভ, গণসংযোগ, পদযাত্রা কর্মসূচি এবং এর মধ্যে দাবি না মানলে নভেম্বরের শেষ সপ্তাহে যমুনা ঘেরাও, এরপর প্রয়োজনে হরতাল কর্মসূচি দেওয়া হবে বলে সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়েছেন বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার কেন্দ্রীয় নেতৃবৃন্দ। বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা চট্টগ্রাম জেলার উদ্যোগে গত ৮ নভেম্বর শনিবার পুরাতন স্টেশন চত্বরের গণসমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এ গণসমাবেশে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন ও সংহতি জানান। বাম গণতান্ত্রিক জোট ও বাসদ (মার্কসবাদী) চট্টগ্রাম জেলা সমন্বয়ক এড. শফিউদ্দিন কবির আবিদের সভাপতিত্ব অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবির সাবেক সভাপতি শাহ আলম, বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন কেন্দ্রীয় সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাসদ (মার্কসবাদী) কেন্দ্রীয় সমন্বয়ক মাসুদ রানা, গণমুক্তি ইউনিয়ন কেন্দ্রীয় আহŸায়ক নাসির উদ্দিন নাসু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, বাংলাদেশ সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, বাসদ (মাহবুব) এর কেন্দ্রীয় সদস্য আয়ুব রানা। সমাবেশ পরিচালনা করেন সিপিবি জেলা যুগ্ম সম্পাদক নুরু”ছফা ভুঁইয়া।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) এর ভারপ্রাপ্ত সমন্বয়কারী চট্টগ্রাম বন্দর সিবিএ’র সাবেক সেক্রেটারি শ্রমিক নেতা শেখ নুরুল্লাহ বাহার, সিপিবি জেলা সভাপতি অশোক সাহা, গণমুক্তি ইউনিয়ন জেলা সভাপতি রাজা মিঞা, বাসদ জেলা ইনচার্জ আল কাদেরি জয়, সাম্যবাদী আন্দোলন জেলা সমন্বয়ক শাহীন মঞ্জুর। উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি তপন দত্ত, বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি এস কে খোদা তোতন, শ্রমিক নেতা মৃণাল চৌধুরী, মসিউদৌল্লা, স্কপের যুগ্ম সমন্বয়কারী রিজওয়ানুর রহমান খান। বিজ্ঞপ্তি