পূর্বদেশ অনলাইন
চট্টগ্রাম বন্দর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন–এর ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছে। নির্বাচনের পর গতকাল সোমবার পূর্বের কমিটি দায়িত্ব হস্তান্তর করেন। তার আগে ২৭ নভেম্বর তারিখে নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। বর্তমানে কমিটি দায়িত্ব পালন করছে।
জানা যায়, গত ১৫ নভেম্বর ২০২৫ বন্দরনগরীর বন্দর রিপাবলিক ক্লাবে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন হোছাইন মাহমুদ হানিফ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন মো. আফছার উদ্দিন।
কমিটির অন্যান্য নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. মনোয়ারুল ইসলাম, সহ-সভাপতি মো. কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক-১ এম. এম. আব্দুল রাকিব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক-২ কাজী মো. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম উসির, অর্থ সম্পাদক আবু সাঈদ, দপ্তর সম্পাদক মো. মাঈন উদ্দিন ইসলাম, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. নাজিম-উদ-দৌলা এবং সাহিত্য, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. নাহিদ হাসান সুমন। এ ছাড়া নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- মো. দেলোয়ার হোসেন, মো. জামাল উদ্দিন, মো. আব্দুল মাবুদ, মো. মোস্তাফিজুর রহমান, মো. আব্দুল্লাহ আল ফারুক এবং মো. রবিউল খান।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রধান নির্বাচন কমিশনার চবক ডিইএ–এর খালিদ মাসুম খান, সহকারী প্রকৌশলী। সহকারী নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আইনুল আছিফ, উপ-সহকারী প্রকৌশলী এবং মো. আতাউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী।
নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় নবনির্বাচিত কমিটির প্রতি সংগঠনের সদস্যরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।











