সীতাকুন্ড প্রতিনিধি
২০২৪ সালের সেপ্টেম্বর মাসে যোগদান করেন সীতাকুন্ড মডেল থানার ওসি মো. মজিবুর রহমান। যোগদানের পর থেকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মাদকসহ অপরাধ দমনে বিশেষ ভূমিকা রাখেন সীতাকুন্ডের ওসি। এরই স্বীকৃতি স্বরূপ তিনবারের মত চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেয়েছেন সীতাকুন্ড মডেল থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান।
জেলা পুলিশের মাসিক অপরাধ সভায় তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা করা হয়। একই সাথে কাজের স্বীকৃতি স্বরপ পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন সীতাকুন্ড মডেল থানার উপ-পরিদর্শক মোহাম্মদ হাসান। প্রতিক্রিয়ায় ওসি মুজিবুর রহমান বলেন, পুরস্কারপ্রাপ্তিতে কাজের পরিধি বাড়ে। এই পুরস্কার আমার ও আমার অফিসারদের আরো উজ্জীবিত করেছে। সীতাকুন্ডবাসিকে সাথে নিয়ে অপরাধ দমনসহ অপরাধীদের আইনের আওতায় আনতে সকলের সহযোগিতা কামনা করছি।










