চট্টগ্রাম ক্লাব সদস্যদের জন্য হার্ট ফাউন্ডেশনের উচ্চ রক্তচাপ শনাক্তকরণ কর্মসূচি

5

সামাজিক সচেতনতা বৃদ্ধির অংশ হিসেবে চট্টগ্রাম ক্লাবে বার্ষিক হাঁটা প্রতিযোগিতার ইভেন্টে অংশগ্রহণকারী ও ক্লাব সদস্যদের জন্য উচ্চ রক্তচাপ শনাক্তকরণ কর্মসূচির আয়োজন করেছে চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশন। চট্টগ্রাম ক্লাবে সদস্যদের জন্য হার্ট সচেতনতামূলক একটি ক্যাম্পও খোলা হয়। এই ক্যাম্পে চট্টগ্রাম ক্লাবের শতাধিক সদস্যকে উচ্চ রক্তচাপ ও বøাড সুগারের পরীক্ষা করা হয়।
১০ নভেম্বর প্রধান অতিথি থেকে দুই দিনব্যাপী উচ্চ রক্তচাপ শনাক্তকরণ কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের সভাপতি ও এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম হার্ট ফাউন্ডেশনের ট্রেজারার নাসির উদ্দিন চৌধুরী, আজীবন সদস্য খন্দকার বেলায়েত হোসেন, হার্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপক মোহাম্মদ জহিরুল ইসলাম, নার্স দৌলা মুৎসুদ্দি, দেবণীলা চৌধুরী, রিংকু চাকমা, সানজিদাসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এই কর্মসূচি চলবে আজ ১১ নভেম্বর বিকাল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিজ্ঞপ্তি