চট্টগ্রামে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন আগামীকাল

5

প্রতিবছরের মতো এইবছরও বিভিন্ন দেশ থেকে আন্তর্জাতিক খ্যাতিমান ক্বারিবৃন্দের অংশগ্রহণে আন্তর্জাতিক কেরাত সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামিকাল শনিবার থেকে এই সম্মেলন শুরু হবে। আন্তর্জাতিক শাহাদাতে কারবালা মাহ্ফিল পরিচালনা পর্ষদ এই সম্মেলনের আয়োজক। পবিত্র কোরআন থেকে মনোমুগ্ধকর কণ্ঠে বিশ্বের বিভিন্ন দেশের খ্যাতনামা ক্বারীবৃন্দ এতে উপস্থিত থাকবেন।
এ বছর শাইখ আহমদ আলজাওহারী (মিশর), ক্বারী গোলাম নেযহাদ (ইরান), ক্বারী আনোয়ারুল হাসান শাহ কাদেরী (পাকিস্তান), ক্বারী নাযীর আসগার (ফিলিপাইন) সম্মেলনে তেলাওয়াত করবেন।
পর্ষদের চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত শিল্পপতি আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান বিখ্যাত ক্বারিদের কন্ঠে পবিত্র কোরআন শরীফের মনোমুগ্ধকর তেলাওয়াত শোনার জন্য সকলকে আহবান জানিয়েছেন। তিনি সকলকে পরিবারের সদস্যদের নিয়ে এ বিরল ক্বেরাত মাহ্ফিলে যোগ দেয়ার আহবান জানান। বিকাল তিনটা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলবে মাহ্ফিল। বিজ্ঞপ্তি