চকরিয়া প্রতিনিধি
চকরিয়ায় একজন সাজাপ্রাপ্তসহ পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। চকরিয়া থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ গতকাল বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। বিকালে থানা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টির সত্যতা নিশ্চিত করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের হিন্দুপাড়া এলাকার নির্মল দাশের ছেলে সাজাপ্রাপ্ত সনজিত দাশ, পরোয়ানাভুক্ত আসামি সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মগপাড়াবিল এলাকার মোহাম্মদ শফি আলমের ছেলে মোহাম্মদ আলমগীর, একই এলাকার মৃত মোস্তাক আহমদের ছেলে শফি আলম, হারবাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার আকবর আহমদের ছেলে মিজানুর রহমান ও ফাঁসিয়াখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পুক পুকুরিয়া এলাকার মোহাম্মদ হোসেনের ছেলে আলাউদ্দিন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেপ্তার আসামিদের আজ (বুধবার) বিকালে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।











