চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে চার ডাকাত গ্রেপ্তার

0

চকরিয়া প্রতিনিধি

চকরিয়ায় গোপন ডাকাতির প্রস্তুতিকালে অভিযান চালিয়ে ডাকাতদলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ওসি তৌহিদুল আনোয়ারের নেতৃত্বে পুলিশ শুক্রবার দিবাগত রাতে চকরিয়া পৌর সদরের সাব-রেজিস্টার অফিসের পেছনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের ব্যবহৃত দু’টি হাইয়েস গাড়ি জব্দ করে পুলিশ। গতকাল শনিবার সকালে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত ডাকাতরা হলেন, চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চৌয়ারফাড়ি এলাকার মৃত কালু মিয়ার ছেলে সেলিম (৩৫), পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইলিশিয়া এলাকার মৃত আলী আহামদের ছেলে নাছির উদ্দিন (৪৫), পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ঈদমনি এলাকার আকতার আহামদের ছেলে তৌহিদুল ইসলাম (২৪) ও সাহারবিল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কোরালখালী এলাকার নুরুল আমিন প্রকাশ নুরুর ছেলে আব্দুল্লাহ আল নোমান প্রকাশ সাজ্জাদ (২১)। পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত সবাই আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। তাদের রিরুদ্ধে চকরিয়া, মহেশখালী ও চন্দনাইশ থানায় একাধিক মামলা রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, গ্রেপ্তার ডাকাতদলের চার সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।