পাঁচ ব্যাংক একীভূত-করণের অংশ হিসেবে ৫ নভেম্বর আনুষ্ঠানিক-ভাবে গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসির প্রশাসকের দায়িত্ব নিয়েছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক মো. মোকসুদুজ্জামান। তিনি ঢাকা বিশ^বিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগ থেকে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তী সময়ে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজম্যান্ট থেকে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন হিউম্যান রিসোর্সেস ডিগ্রী লাভ করেন। মো. মোকসুদুজ্জামান ১৯৯৯ সালে সহকারী পরিচালক হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেন। বিজ্ঞপ্তি











