গোলাম কাদের মিন্টু’র ইন্তেকাল

2

চট্টগ্রাম অঞ্চলের প্রথম মুসলিম চিকিৎসক, আন্দরকিল্লার মরহুম ডা. এম এ হাশেমের তৃতীয় পুত্র মোহাম্মদ গোলাম কাদের মিন্টু (৮২) গত ১৯ নভেম্বর সন্ধ্যা ছয়টায় স্থানীয় একটি ক্লিনিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহ…রাজেউন)। তিনি দীর্ঘদিন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক পুত্র, এক কন্যা, নাতি, নাতনীসহ আত্মীয় স্বজন রেখে গেছেন। মোহাম্মদ গোলাম কাদের মিন্টু’র নামাজে জানাজা আজ বৃহস্পতিবার বাদ আসর কদম মোবারক শাহী জামে মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বাবা-মায়ের পাশে দাফন করা হবে। বিজ্ঞপ্তি