গাউছুল আজম মাইজভান্ডারী হযরত মওলানা শাহ সুফি সৈয়দ আহমদ উল্লাহর দ্বিশতজন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত ৩য় জাতীয় গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কোরআন প্রতিযোগিতা-এর ফটিকছড়ি উপজেলা পর্যায়ের অডিশন ১২ নভেম্বর মাইজভান্ডার গ্রীন স্কয়ার কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে। আঞ্জুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারী (শাহ্ এমদাদীয়া)-ফটিকছড়ি উপজেলা, ফটিকছড়ি থানা ও ভুজপুর থানা কার্যকরী সংসদের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার ৩০টি প্রতিষ্ঠানের ১৩২ জন হাফেজে কোরআন অংশগ্রহণ করেন। যাচাই বাছাই প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত অডিশনের জন্য ৫ পারা গ্রুপ থেকে ১২ জন এবং ১০ পারা গ্রুপ থেকে ১২ জন ইয়েস কার্ড প্রাপ্ত হয়। প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে আগামী ১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ (১৫ জানুয়ারি) মাইজভান্ডার শাহী ময়দানে অনুষ্ঠিত হবে।
আওলাদে রাসুল, সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারীর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কোরআন ফাউন্ডেশনের চেয়ারম্যান, নায়েব সাজ্জাদানশীন আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী।
এদিন উপস্থিত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচিও পরিচালিত হয়। আয়োজকরা জানান, কোরআনের আলো বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে এ প্রতিযোগিতা সারাদেশে সম্প্রসারিত হচ্ছে। বিজ্ঞপ্তি











