গরুর খামারে মিলল অস্ত্র-গুলি, গ্রেপ্তার ১

1

পূর্বদেশ ডেস্ক

রাউজান উপজেলায় পৃথক অভিযানে আবু সাঈদ রিপন (৩৭) নামে ১৫টি মামলার এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার আবু সাঈদ রাউজান পৌরসভার সুলতানপুর ৪ নম্বর ওয়ার্ডের জানালীহাট এলাকার শওকত আকবর চৌধুরী প্রকাশ জুনুর ছেলে।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, উপজেলার সুলতানপুর সরকারপাড়া এলাকা থেকে গত শনিবার আবু সাঈদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ রাউন্ড পিস্তলের গুলি, ২০ পিস ইয়াবা এবং নগদ ১ হাজার টাকা উদ্ধার করা হয়। আবু সাঈদের দেওয়া তথ্যে একই এলাকার একটি ওয়ার্কশপের পেছনে কালুর গরুর খামার থেকে একটি দেশীয় তৈরি এলজি এবং ৪ রাউন্ড শটগানের কার্তুজ উদ্ধার করা হয়। খবর বাংলানিউজের
এর আগে রিপনের বাড়ি থেকে গত ২০ নভেম্বর একটি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, একটি ধারালো কিরিচ ও একটি তলোয়ার উদ্ধার করা হয়। ওই ঘটনায় রাউজান থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও দুটি মামলা করা হয়েছে।