
বোয়ালখালী
‘দেশীয় জাত আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদ হবে উন্নতি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বোয়ালখালীতে জাতীয় প্রাণী সম্পদ সেবা সপ্তাহ উপলক্ষে প্রদর্শনী, বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৬ নভেম্বর সকালে উপজেলা প্রশাসন ও প্রাণিসম্পদ ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে আয়োজিত গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রূমন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রহমত উল্লাহ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলামের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা প্রাণী সম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডা. মহিউদ্দিন আকরাম।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জাফরিন জাহেদ জিতি, মৎস্য কর্মকর্তা নাঈম হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা সোনিয়া শফি, পল্লী বিদ্যুৎ ডিজিএম শ ম মিজানুর রহমান, পুলিশ পরিদর্শক তদন্ত খাইরুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী সুর্দশী দেওয়ান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, বিআরডিবি অফিসার জহির উদ্দিন ভ‚ঁইয়া।
এসময় পিউর ডেইরি ফার্মের উদ্যোক্তা মুহাম্মদ ইউনুচসহ বিভিন্ন খামারের সফল উদ্যেক্তা ও প্রাণী সম্পদ ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে উপজেলার সফল খামারিদের বিভিন্ন ক্যাটাগড়িতে ৩০ টি স্টল অংশ নেয়। এত ফ্রিজিয়ান ক্রস গাভি, বø্যাক বেঙ্গল ও হরিয়ানা ছাগল, ব্রাহামা জাতের মুরগি, বিলাতি রড হুইলার ডগ ও জার্মান স্পিস বø্যাক শেপার্ড, পার্সিয়ান জাতের বিড়ালসহ হাঁস মুরগি কবুতরের স্টল ছিল নজরকাড়া। এছাড়াও পশু পাখির জীবন রক্ষাকারী ঔষধ, খাদ্য ও আধুনিক যন্ত্রপাতির স্টলও অংশ নেয়। প্রদর্শনীতে দর্শনার্থীদের মাঝে বিনামূল্যে সিদ্ধ ডিম ও খামারে উৎপাদিত পণ্য দুধ, দই ও মিষ্টি বিতরণ করা হয়। বোয়ালখালী প্রতিনিধি
পটিয়া
চট্টগ্রামের পটিয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী। বুধবার সকালে উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানুর রহমান।
প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল পটিয়া এবং প্রাণী সম্পদ ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণী সম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারহানুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনীতির অন্যতম শক্তি মৎস্য, কৃষি ও প্রাণী সম্পদ খাতে যদি আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারি, তাহলে বাংলাদেশকে আর পিছনে তাকাতে হবে না। স্থানীয়ভাবে প্রাণী সম্পদ খামারগুলোকে স¤প্রসারণ, উৎপাদন বৃদ্ধি ও বাজার ব্যবস্থাপনায় নতুন উদ্ভাবন আনতে সরকার বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে।
প্রাণী সম্পদের উন্নয়নের সঙ্গে সঙ্গে নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করাই এখন বড় চ্যালেঞ্জ। প্রদর্শনীতে নতুন প্রযুক্তি ও উদ্ভাবন দেখে স্থানীয় উদ্যোক্তারা উৎসাহিত হবে বলে আশা করেন তিনি।
প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে, উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাশ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মো. জামাল হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার বাবুল কান্তি, ভেটেরিনারি সার্জন ডা. সাদ্দাম হোছাইন, প্রাণী সম্পদ সম্প্রসারণ অফিসার ডা. বৃষ্টি বড়ুয়া, পটিয়া থানার উপ-পরিদর্শক কামাল উদ্দিন।
প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এ প্রদর্শনীতে মোট ৩২টি স্টল স্থান পেয়েছে। বিভিন্ন খামারি, উদ্যোক্তা, দুগ্ধ ও ডেইরি প্রতিষ্ঠান, পশুখাদ্য সরবরাহকারী, ভেটেরিনারি সার্ভিস প্রোভাইডারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
স্টলগুলোতে গরু, ছাগল, মহিষ, দুম্বা, ভেড়া, হাঁস-মুরগি, কবুতর, পোষা প্রাণী, খাবার, ওষুধ ব্যবস্থাপনা প্রযুক্তির প্রদর্শন করা হয়। স্থানীয় খামারিদের তৈরি দুগ্ধজাত পণ্যের স্টলগুলোও বেশ আকর্ষণীয় ছিল।
উদ্বোধনী অনুষ্ঠান শুরুর পর থেকেই স্থানীয় খামারি, উদ্যোক্তা, শিক্ষার্থী ও দর্শনার্থীদের ব্যাপক ভিড় দেখা যায়। এসময় অনেকে জানান, এক জায়গায় বিভিন্ন খাতের পণ্য ও প্রযুক্তি দেখতে পাওয়া তাদের জন্য গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা। পটিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া
রাঙ্গুনিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। ‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি এবং আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালন উপলক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ২৬ নভেম্বর সকালে উপজেলা প্রাণী সম্পদ অফিস চত্বরে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প-এলডিডিপির সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শরমিন আক্তার। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভ‚মি) দেবব্রত দাশ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাব জমিলা, উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা রাশেদ সরকার। সঞ্চালনা করেন উপ-সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা দ্বীন মোহাম্মদ।
প্রদর্শনীতে ৩০টি স্টলে গরু, ছাগল, হাঁস-মুরগি বিভিন্ন জাতের পাখি, দেশীয় পিঠাপুলি, দুগ্ধ জাতীয় খাবার, পশুর ঔষধ, পশু খাদ্য এবং যন্ত্রপাতি প্রদর্শন করা হয়। অতিথিবৃন্দ ঘুরে ঘুরে প্রদর্শনী স্টলগুলো পরিদর্শন করেন এবং শেষে তাদের মাঝে সনদ ও সম্মাননা প্রদান করেন। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। রাঙ্গুনিয়া প্রতিনিধি
লোহাগাড়া
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি- প্রাণী সম্পদে হবে উন্নতি’ এ স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগ অনুষ্ঠিত হয়েছে ‘ প্রাণী সম্পদ প্রদর্শনী ২০২৫’।
২৬ নভেম্বর সকাল ৯টা থেকে উপজেলা পরিষদের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে দিনব্যাপী এ প্রদর্শনীর আয়োজন করা হয়।
প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় আয়োজিত এ প্রদর্শনীতে স্থানীয় খামারিরা উন্নত জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, খামার যন্ত্রপাতি ও আধুনিক প্রযুক্তিনির্ভর প্রাণিসম্পদ ব্যবস্থাপনা পদ্ধতি প্রদর্শন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সেতু ভূষণ দাশ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মং এছেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ ইকবাল হোসাইন, উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ, লোহাগাড়া প্রেসক্লাব সভাপতি এম সাইফুল্লাহ চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে মো. সাইফুল ইসলাম বলেন, দেশি জাত সংরক্ষণ ও উন্নয়ন, আধুনিক তথ্য ও প্রযুক্তির ব্যবহার, রোগ প্রতিরোধ, প্রাণিস্বাস্থ্য ব্যবস্থাপনা, গবেষণালব্ধ ফলাফল অবহিতকরণ এবং সমস্যা ও সম্ভাবনা বিষয়ে খামারি ও উদ্যোক্তাদের সচেতন করা, বিজ্ঞানসম্মত প্রাণিসম্পদ পালনের মাধ্যমে দুধ, ডিম ও মাংসের উৎপাদন বৃদ্ধি, প্রাণীজাত পণ্যের বাজার সৃষ্টি, প্রান্তিক খামারি ও উদ্যোক্তাদের উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিকরণের মধ্য দিয়ে প্রাণিজ আমিষে স্বয়ংসম্পূর্ণতা অর্জনই সরকারের লক্ষ্য।
উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা মো. খোরশেদ আলম চৌধুরীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের এলইও ডা. য়ইং নু ফ্লু মার্মা। খামারিদের পক্ষ থেকে বক্তব্য রাখেন খোরশেদ আলম ও আব্দুর রহিম। প্রদর্শনীতে ৩০টি স্টলে প্রদর্শনযোগ্য অধিক দুধ উৎপাদনশীল গাভি, উন্নতজাতের ষাঁড়-বাছুর, পোষাপ্রাণী, পশুখাদ্য ও বিভিন্ন প্রাণী সম্পদ প্রযুক্তি, ফুড কর্নার, স্থানীয় জাত, বাণিজ্যিক জাত, উচ্চফলনশীল জাত, প্রসেসিং ইউনিট, খামার যান্ত্রিকীকরণ উদ্যোক্তাগণ অংশ নেন। দিনব্যাপী এ প্রদর্শনীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, খামারিদের জন্য প্রযুক্তিগত দিকনির্দেশনা, বিশেষজ্ঞ পরামর্শ সেশন এবং সেরা প্রদর্শনীর জন্য পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, দেশের প্রাণিসম্পদ খাতকে আরও বেগবান করতে স্থানীয় পর্যায়ে এ ধরনের প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। লোহাগাড়া প্রতিনিধি
রাউজান
উৎসবমুখর পরিবেশে রাউজানে শুরু হয়েছে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রাণী সম্পদ প্রদর্শনী-২০২৫। “দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”-এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার রাউজান উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দেশি জাতের উন্নয়ন ও সংরক্ষণই প্রাণিসম্পদ খাতে স্থায়ী অগ্রগতি নিশ্চিত করবে। খামারিদের উন্নয়নে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিয়ে যাচ্ছে।
রাউজান উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে ও প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর ও মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাউজান উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. জয়িতা বসু। তিনি বলেন, খামারিদের হাতে-কলমে প্রশিক্ষণ, টিকাদান কার্যক্রম, এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার বৃদ্ধির মাধ্যমে প্রাণী সম্পদ খাত আরও শক্তিশালী হবে।”
অনুষ্ঠানে বিশেষ উপস্থিত ছিলেন রাউজান উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। দিনব্যাপী প্রদর্শনীতে গরু, ছাগল, ভেড়া, হাঁস-মুরগি, দেশি জাতের বিভিন্ন পশুপাখি এবং আধুনিক খামার সরঞ্জাম প্রদর্শন করা হয়। স্থানীয় খামারিদের টিকা, চিকিৎসাসেবা, পরামর্শ এবং বিভিন্ন প্রশিক্ষণ প্রদান করা হয়। দর্শনার্থীদের ভিড়ে পুরো প্রদর্শনী প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। রাউজান প্রতিনিধি










