গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

5

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালন উপলক্ষে পটিয়ায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে গতকাল শনিবার অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। বিকেল সাড়ে চারটায় পটিয়ার ইন্দুরপুল সংলগ্ন বাইপাস মোড় থেকে বিশাল র‌্যালি শুরু হয়। হাতে ব্যানার-ফেস্টুন ও দলীয় পতাকা নিয়ে বিভিন্ন বয়সী নেতাকর্মীরা অংশ নেন র‌্যালিতে। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে র‌্যালিটি পটিয়া দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পুরো এলাকাজুড়ে ছিল স্লোগানে মুখর পরিবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহব্বায়ক মোহাম্মদ ইদ্রিস মিয়া, প্রধান অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি গাজী মোহাম্মদ শাহজাহান জুয়েল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক রেজাউল করিম নেছার, যুগ্ম আহবায়ক সাইফুদ্দীন সালাম মিঠু, সদস্য বদরুল খায়ের চৌধুরী, জাহাঙ্গীর আলম চৌধুরী, জাহাঙ্গীর কবির, ইব্রাহিম কমিশনার, শাহাদাত হোসেন সুমন,শফিকুল ইসলাম, জেলা বিএনপি নেতা আবদুল জলিল চৌধুরী, আবদুল মোনাফ, মাস্টার জসিম উদ্দিন, জাহেদুল হক, হারুনুর রশিদ, জিল্লুর রহমান, ইদ্রিস পানু, নজরুল ইসলাম, মুজিবুর রহমান, আবু জাফর, নুরুল আমিন মধু, মো. ফরিদুল আলম, মনছুর শরীফ, দীন মোহাম্মদ, বেলাল হোসেন, নুরুল হক মেম্বার, জসিম উদ্দিন, এ্যাডভোকেট ফোরকান, এ্যাডভোকেট আবদুস সবুর, আবদুল আলীম, ইঞ্জিনিয়ার রেজাউল হায়াত খান আবীর, সাজ্জাদ হোসেন, জাহাঙ্গীর আলম, মো. আনোয়ার, মাহাবুব মেম্বার, মামুন সিকদার, সেলিম মাস্টার, সেলিম উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জমির উদ্দিন মানিক, জেলা ছাত্রদলের আহŸায়ক রবিউল হোসেন রবি, জেলা যুবদলের সহ-রবিউল হোসেন বাদশা, ফরিদুল আলম, আনোয়ারুল ইসলাম মিয়া, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম খোকন, মিশকাত আহমদ, মনছুর আমিরী, আবদুল হকিম, এস এম হোসাইন টুটুল, তসলিম উদ্দিন, গাজী মনির, জাহাঙ্গীর আলম, নুরুল আলম, মারশাল, আবদুল আজিজ, আমজাদ তালুকদার আজাদ, মো. শামীমুল হক, জমির উদ্দিন আযাদ, শাহনুর, জমির, মোর্শেদ, আনিস, ইব্রাহিম, গাজী শওকত, রিয়াজুল ইসলাম রাজু, শাহনেওয়াজ মন্টু, আবদুল্লাহ আল মারুফ, আজাদ চৌধুরী, হাবিব, কাজী রিয়াদ প্রমুখ।
সমাবেশে গাজী শাহজাহান জুয়েল বলেন, ৭ নভেম্বরের চেতনা ধারণ করে আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতির অধিকার রক্ষার আন্দোলনে আরও শক্তভাবে এগিয়ে যেতে হবে। এ দিনটি আমাদের জাতীয় ইতিহাসে জনগণের বিজয়ের এক অনন্য দৃষ্টান্ত। তিনি আরও বলেন, দেশের মানুষ আজ নানামুখী সংকটে জর্জরিত। এই পরিস্থিতি থেকে উত্তরণে জাতীয় ঐক্য ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
ইদ্রিস মিয়া বলেন, দলের প্রতিটি কর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও দলের সংকট উত্তরণে গঠনমূলক ভূমিকা রাখতে হবে। বিএনপি সবসময় জনগণের অধিকার ও গণতন্ত্রের পক্ষে থেকে লড়াই করে এসেছে এবং ভবিষ্যতেও করে যাবে। তিনি আরো বলেন, ৭ নভেম্বর শুধু একটি দিবস নয়-এটি বাংলাদেশি জাতীয়তাবাদের এক বিজয়গাঁথা, যা দেশের সার্বভৌমত্ব রক্ষার চেতনা জাগ্রত করে।
সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর ১৯৭৫ বাংলাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য দিন। এই দিনে সশস্ত্র ও অসশস্ত্র জনগণ স্বৈরশাসনের বিরুদ্ধে একাত্তরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে গণতন্ত্র ও জাতীয় সংহতির ভিত্তি সুদৃঢ় করেছিলেন। নেতৃবৃন্দ বলেন, বর্তমান প্রজন্মকে এই ইতিহাস জানতে হবে এবং দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষায় এগিয়ে আসতে হবে। সমাবেশ শেষে নেতা-কর্মীরা পুনরায় একটি সংক্ষিপ্ত র‌্যালিতে অংশ নেন এবং শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কর্মসূচি শেষ করেন। খবর বিজ্ঞপ্তির