খুলশীতে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

1

নিজস্ব প্রতিবেদক

খাদ্যপণ্যে কেমিক্যালের ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ দ্রব্য বিক্রির অভিযোগে ২ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল বুধবার নগরের খুলশী থানা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মোট ৯০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অভিযান চলাকালে খুলশী থানার ওয়্যারলেস এলাকায় অবিস্থত নিউ শাহী বেকারিতে খাদ্যদ্রব্য উৎপাদনে কেমিক্যাল রং ও অস্বাস্থ্যকর তেল ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, মেয়াদবিহীন উপকরণ ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিভিন্ন কেমিক্যাল ব্যবহারের অভিযোগে ৮০ হাজার টাকা জরিমান করা হয়। একই এলাকার ফুলকলি মিষ্টান্ন ভান্ডারে মেয়াদোত্তীর্ণ মিষ্টান্ন বিক্রি এবং পণ্যের মোড়কজাত বিধি লঙ্ঘনের দায়ে দশ হাজার টাকা জরিমানা করা হয়।