খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া-মুনাজাত

1

ফটিকছড়ি প্রতিনিধি

নির্বাচনী জনসভা হলেও বিএনপির চেয়ারপার্সন, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী অসুস্থ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জনসভা যেন সৃষ্টিকর্তার আনুকূল্য পাওয়ার মুনাজাতে পরিণত হলো। দোয়া ও মুনাজাতে মুনাজাতে নিজে কেঁদে সবাইকে কাঁদিয়েছেন চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক সরওয়ার আলমগীর।
ফটিকছড়ির দাঁতমারা ইউনিয়নের হেয়াকোঁ বাজারে গতকাল রবিবার বিকেলে এই পরিস্থিতির সৃষ্টি হয়। স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি ছিলেন সরওয়ার আলমগীর। বক্তব্যকালে মুনাজাতে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের জন্য দোয়া করেন তিনি। এতে অংশ নেন জনসভায় আগত নেতা-কর্মী ও সাধারণ মানুষ। জনসভায় বক্তারা আগামি নির্বাচনে সরওয়ার আলমগীরকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।
বিএনপি নেতা ইউনুফ চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা একরামুল হকের সঞ্চালনায় জনসভায় বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা বিএনপির আহব্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, মিহির চক্রবর্তী, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী, নাজিরহাট পৌরসভা বিএনপির আহব্বায়ক এজহার মিয়া, সদস্য সচিব শাহনেওয়াজ সেবুল, নাছির উদ্দীন, মুনসুর চৌধুরী, নাছির উদ্দীন বিপ্লব, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল,নাজিম উদ্দীন বাচ্চু, অদু সওদাগর, আবুল খায়ের, আবু মেম্বার, আহমদ ছাফা মেম্বার, মিল্টন চৌধুরী, জাহেদ মেম্বার, মো. সাইফুদ্দিন, আমান উল্লাহ, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, এম মাহফুজ, মীর আকবর, শাকিল চৌধুরী রনি, এম আলম, মেহেদীসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।