দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৩০ নভেম্বর বিকেল ৪টায় আসরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে ছাত্রদলের নেতাকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষকও উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন চবি ছাত্রদলের সভাপতি আলাউদ্দীন মহসিন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইয়াছিন। এছাড়া উপস্থিত ছিলেন সহ-সভাপতি আহসান হাবীব, আইনুল হোসেন সাগর, আজিজুল হক মামুন, মেহেদী হাসান, মুশফিকুর রহমান ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, চাকসুর এজিএস ও চবি ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান তৌফিক, , ইমন ফারহান, মো. আরিফ, আকিজ মাহমুদ, শাহ জালাল, রাশিদুল ইসলাম রাশেদ, তানভীর মাহমুদ রনি, প্রচার সম্পাদক ইমতিয়াজ জাবেদ, দপ্তর সম্পাদক মো. রুকনুদ্দিনসহআরও অনেকে।
শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক মোহাম্মদ আল আমিন,অধ্যাপক মঞ্জুরুল কিবরিয়,অধ্যাপক ড. জাহিদুর রহমান, অধ্যাপক ড. শফিকুর রহমান, অধ্যাপক মোহাম্মদ ফোরকান, অধ্যাপক আনোয়ার ইসলামসহ আরও অনেকে।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা শুধু বিএনপি পরিবারের নয়, বরং দেশের কোটি মানুষের কামনা। আমরা প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে এই জাতিকে আবার নেতৃত্ব দেন। শেষে দেশ, জাতি এবং বেগম খালেদা জিয়ার আশু আরোগ্য কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত করা হয়। বিজ্ঞপ্তি











