সন্দ্বীপে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে।
২৬ নভেম্বর চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) সংসদীয় আসনে বিএনপির মনোনয়নপ্রার্থী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য (দপ্তরে সংযুক্ত) তারিকুল আলম তেনজিং এর বাড়িতে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় বক্তব্য দেন উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি ও যুব সংগঠক আবুল কালাম আজাদ, সাবেক সহ সভাপতি আরিফ উদ্দীন রিয়াদ। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক কাজী এমদাদুর রহমান আলমগীর, উপজেলা কৃষকদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোহাম্মদ ফেরদৌস, উত্তরজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আবুল কালাম আজাদ, আরিফ উদ্দিন রিয়াদ, শরিফুল ইসলাম ওমর, আবদুর রহমান, মাহাবুব রকি, ইয়াছিন রিয়াদ, জাহাঙ্গীর আলম জাবেদ, মাস্টার গোফরান উদ্দিন, মোহাম্মদ বাদশাহ, টিটু হায়দার, মোহাম্মদ ইউসুফ আলী, বেলায়েত হোসেন, আজিম উদ্দিন, এরশাদ উল্লাহ, ডা. আবদুল করিম, মুরাদ হোসেন, মোহাম্মদ রফিক, আবদুল আজিজ আবেদ প্রমুখ। বিজ্ঞপ্তি











