খালেদা জিয়ার সুস্থতার জন্য জাসাসের দোয়া মাহফিল

1

জাসাস পাঁচলাইশ থানার উদ্যোগে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনায় ২৮ নভেম্বর বাদ এশা বিবিরহাট সুন্নীয়া মাদরাসা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় জাসাস পাঁচলাইশ থানা সভাপতি মো. সাইদুর রহমান মিন্টু, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী শাহেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জিয়া উদ্দিন চৌধুরী জিয়া, বিএনপি নেতা এডভোকেট শওকত হোসেন চৌধুরী এরশাদ, পাঁচলাইশ থানা জাসাসের সহ-সাংগঠনিক সম্পাদক মো. হাসান, প্রচার সম্পাদক মো. সুমন, রুবেলসহ নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও সর্বস্তরের সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণ ছিল। আয়োজকরা জানান, দেশনেত্রীর সুস্থতা না ফেরার আগ পর্যন্ত দোয়া মাহফিল অব্যাহত থাকবে। বিজ্ঞপ্তি