খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহ্ফিল

1

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রæত রোগমুক্তি এবং সুস্থতা কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভ‚ঁইয়া মিল্টনের উদ্যোগে নগরীর নিজ বাসভবনে এই মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
এতে অংশগ্রহণ করেন স›দ্বীপ উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মীরা। কোরআন তিলাওয়াতের মাধ্যমে মাহ্ফিলের সূচনা হয়। তারপর বেগম জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়। এসময় উপস্থিত সবাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, সুস্থতা ও দ্রæত আরোগ্য কামনা করেন।
এসময় বক্তব্যে মিজানুর রহমান ভ‚ঁইয়া মিল্টন বলেন, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া সত্যিকারের অনন্য একজন নেতা। তাঁর দূরদর্শী নেতৃত্ব বাংলাদেশের গণতন্ত্র ও জাতীয় রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ‚মিকা রেখেছে। আমি তাঁর দ্রুত আরোগ্য ও পূর্ণ সুস্থতা কামনা করছি।
মাহ্ফিলে অংশগ্রহণকারীরা দেশনেত্রীর সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা করেন এবং দেশবাসীর কাছেও দোয়া চান। তাঁদের বিশ্বাস, বেগম খালেদা জিয়ার সুস্থতা গণতান্ত্রিক আন্দোলনে নতুন গতিশক্তি যোগ করবে।
দোয়া মাহ্ফিলে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাড. আবু তাহের, পৌর যুবদলের আহ্বায়ক নাসির কমিশনার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শামিম, উত্তর জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদমান সামি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা কলিমুল্লাহ, বিএনপি নেতা শাহাদাত, উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাড. এমদাদুল হক, উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক নিজাম। বিজ্ঞপ্তি