রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা এবং দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন মহানগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা। ২৯ নভেম্বর বিকেলে চকবাজার, বাকলিয়া, কোতোয়ালী থানা চট্টগ্রাম মহানগর যুবদলের উদ্যোগে ডিসি রোড ফালাহ গাজি জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মিলাদ মাহফিলে এমদাদুল হক বাদশা বলেন, গণতন্ত্র উত্তরণের এই সন্ধিক্ষণে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রæত আরোগ্য কামনা করছি। আমরা মহান আল্লাহর নিকট তাঁর সুস্থতা এবং একইসাথে দেশবাসীর কাছে তাঁহার জন্য দোয়া প্রার্থনা করছি। মিলাদ ও দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ক্বারী মোহাম্মদ ফরিদ উদ্দিন। উপস্থিত ছিলেন মওলানা আবুল কাশেম, এমদাদুল হক বাদশা, নাসির উদ্দিন চৌধুরী, নাছিম, মো. কামাল উদ্দিন, জিয়াউল হক মিন্টু, মোহাম্মদ আলাউদ্দিন, মোহাম্মদ ইদ্রিস সবুজ, শেখ কামাল আলম, মো. জসিম উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন জিতু, সালাউদ্দিন বাসু, সাব্বির ইসলাম ফারুক, মোহাম্মদ সেলিম, আব্দুল জলিল, রোকনুদৌলা, মনসুর সওদাগর, ইয়াকুব খান, জাবেদুল হক, সাদ্দামুল হক সাদ্দাম, মো. রহিম মিনু, মোহাম্মদ মিজান, মোহাম্মদ সাইফুল্লাহ, শহিদুল করিম শহীদ, শওকত খান দুলাল, মোহাম্মদ ফরিদ, সানাউল কাদের সানি, মোহাম্মদ মামুন, আব্দুর রশিদ, নাদিম নুরুন্নবী, মোহাম্মদ সোহেল, মোহাম্মদ জাবেদ, ইমাম উদ্দিন, মো. হিরো, রাজু আহমেদ, মোহাম্মদ ফাহিম, রিয়াজ শিকদার, মোহাম্মদ জহির প্রমুখ। বিজ্ঞপ্তি











