খালেদা জিয়ার রোগমুক্তি চেয়ে সাঈদ নোমানের দোয়া মাহফিল

1

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় ২৮ নভেম্বর মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় সভাপতি ও বিএনপি নেতা সাঈদ আল নোমানের আয়োজনে এ মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল চট্টগ্রাম মহানগরের সর্বস্তরের নেতৃবৃন্দ সহ সাধারণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
সাঈদ আল নোমান বলেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের দেশে গণতন্ত্র ফিরে এসেছিলো। তাঁর সুস্থতা শুধু বিএনপির নয়, এই স্বাধীন বাংলাদেশের প্রতিটি সন্তানের হৃদয়ের চাওয়া। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি