রাঙামাটি প্রতিনিধি
বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবার বর্গের সুস্বাস্থ্যে কামনায় রাঙামাটি রাজবন বিহারে ধর্মীয় অনুষ্ঠান পালন করলেন রাঙামাটির ধানের শীষের প্রার্থী এডভোকেট দীপেন দেওয়ান।
২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী হওয়ায় বিএনপির নেতৃত্বের প্রতি কৃতজ্ঞতা স্বরূপ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ পরিবারবর্গের সুস্বাস্থ্য কামনায় শনিবার সকাল ৮টায় রাঙামাটি রাজবন বিহারে উপস্থিত হয়ে তিনি সংঘধান ও অষ্ট পরিষ্কার দান সম্পন্ন করেন।
এসময় এডভোকেট দীপেন দেওয়ানের পরিবারের সদস্যবৃন্দসহ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক দেব জ্যোতি চাকমা, জেলা জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা, জিয়া পরিষদ সোনালী ব্যাংক পিএলসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সুভাষ চন্দ্র চাকমা, রাঙামাটি সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রনেল দেওয়ান, জেলা বিএনপির সহ ছাত্রবিষয়ক সম্পাদক ও নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রনো বিকাশ চাকমা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহব্বায়ক রাহুল চাকমাসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাজবন বিহারের আবাসিক অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাথেরের নেতৃত্বে বৌদ্ধ ভিক্ষুগণ এ ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন করেন। দেশবাসীর জন্য বিশেষ প্রার্থনা করা হয়।










