বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনার্থে গতকাল বাদ আছর হাটহাজারীর (দক্ষিণ) শিকারপুর ও বুড়িশ্চর বিএনপির উদ্যোগে কুয়াইশ-অক্সিজেন রাস্তার মাথায় কমিউনিটি সেন্টার প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিল করা হয়। এতে সভাপতিত্ব করেন শিকারপুর বিএনপির সাবেক সভাপতি মো. ইউসুফ খাঁন। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এস এম ফজলুল হক, বিশেষ অতিথি ছিলেন মাহবুবুল আলম চৌধুরী, নুরুন্নবী তালুকদার, মাওলানা মীর কাশেম, ফারুকে আজম, আলহাজ্ব জাকের হোসেন চেয়ারম্যান, আলহাজ্ব খায়রুন্নবী, একরাম হোসেন চৌধুরী, সিরাজুল ইসলাম রাশেদ, কাজী মো. মোহসিন, মো. শফিউজ্জামান, মো. গিয়াস উদ্দিন, এম ইলিয়াছ আলী। অংশগ্রহণ করেন সৈয়দ সরওয়ার, নুর হোসেন মেম্বার, এস এম মহিউদ্দিন, সরওয়ার জাহান পুতুল, সৈয়দ তাজুল ইসলাম মেম্বার, মুছা আনছারী, আজগর হোসেন মনু, জসিম উদ্দিন, রবিউল হোসেন, মাহফুজল হক টিটু, মো. মজুমদার, জাহাঙ্গীর আলম মেম্বার, ইঞ্জি. মাহফুজুর রহমান, আবদুল মান্নান, রাশেদ আলী মাহমুদ, মো. ইদ্রিস, শাহ আলম, সেলিম রানা, আইয়ূব পাভেল, সেলিম তালুকদার, মাহাবুবুল আলম, নেজাম উদ্দিন, এয়ার মো. বাচা, ইউসুফ আলী, রহিম উদ্দিন রাজু, মোস্তফা মনোয়ার মুন্না, শাহজাহান খান, ফোরকান হোসেন সুমন, আলমগীর বাচা, হুজ্জাতুল ইসলাম, এমরান হোসেন, জিয়াউদ্দিন মিজান, মিনহাজ মাসুম বাবু, শাহনেওয়াজ মুন্না, আলাউদ্দিন, রিপাতুল ইসলাম শাওন, ওয়াহিদ তালুকদার, আবদুল করিম, খালেদ রিজভী, মো. গিয়াস উদ্দিন, নুরুল হুদা হৃদয়, মোহাম্মদ ইসমাইল, হেলাল উদ্দিন, মো. আবির, মো. রুবেল, সাজ্জাদ হোসেন প্রমুখ। এস এম ফজলুল হক বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা ও নিশ্চিত করণে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপোষহীনতা এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছে। অবিসংবাদিত আপোষহীন দেশনেত্রীর সুস্থতার জন্য আমরা যার যার অবস্থান থেকে দোয়া ও প্রার্থনা করার আহবান জানাই। দোয়া মাহফিল মিলাদ শেষে মোনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের পেশ ঈমাম মাওলানা মুহম্মদ মজিবুল হক। বিজ্ঞপ্তি











