রাইটস ফাউন্ডেশনের কড়া নিন্দা (লিড–ছবি নিউজের ভিতরে বসবে) দেশের ক্রীড়াঙ্গনে সম্প্রতি উত্থাপিত যৌন হয়রানি, ক্ষমতার অপব্যবহার ও প্রতিশোধমূলক আচরণের অভিযোগে গভীর উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করেছে দেশের শীর্ষ স্থানীয় মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন – বিএইচআরএফ এ বিষয়ে অবিলম্বে স্বতন্ত্র, প্রভাবমুক্ত, সময়বদ্ধ ও ভুক্তভোগী-সহায়ক তদন্ত গঠনের আহবান জানিয়েছে ।
বিএইচআরএফ এর পক্ষ থেকে সংগঠনের চেয়ারপারসন এডভোকেট এলিনা খান ও মহাসচিব এ এম জিয়া হাবীব আহ্সান বলেন, জাতীয় মহিলা ক্রিকেট দলের মত পরিসরে যৌন হয়রানির মতো অভিযোগ আমাদের জন্য চরম লজ্জার। আমরা কঠোর ভাষায় নিন্দা জানাই এবং রাষ্ট্র ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছি প্রভাবমুক্ত ও সময়বদ্ধ তদন্ত করে প্রমাণিতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। নারী ক্রিকেটার জাহানারা আলমের উত্থাপিত যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ গভীর উদ্বেগজনক; জাতীয় দলের মতো রাষ্ট্রীয় মর্যাদার পরিসরে এমন ঘটনা পুরো ক্রীড়াঙ্গনের নিরাপত্তা, পেশাদার নীতি এবং জন আস্থা ক্ষুণœ করেছে বিবৃতিদাতারা বলেন, এ ব্যাপারে স্বতন্ত্র বিচার বিভাগীয় বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে, তদন্ত শুরুর ৭ দিনের মধ্যে টার্মস অব রেফারেন্স (TOR) ও ১৫ কার্যদিবসের মধ্যে প্রাথমিক রিপোর্ট প্রকাশ করতে হবে (প্রয়োজন হলে অতিরিক্ত ১৫ কার্যদিবস), ভুক্তভোগীর ছবি/ভিডিও/ব্যক্তিগত তথ্যের অননুমোদিত প্রচারে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে, ডিসিপ্লিনারি গাইডলাইন আপডেট করতে হবে, অভিযোগ ব্যবস্থাপনা সিস্টেম আপডেট করতে হবে। বিশেষ করে নারী খেলোয়ারদের নিরাপত্তা বিধান, যে কোন প্রকার হয়রানী থেকে তাদের সুরক্ষা প্রদানে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং অপরাধ সংঘটনের পূর্বেই অপরাধীদের ব্যাপারে দ্রুত আগাম ব্যবস্থা নেয়ার দাবী জানান।











