ক্যান্সারের সঙ্গে লড়াইয়ে হারলো সাইফুল ইসলাম

2

রাউজানের পশ্চিম গুজরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মঙ্গল চাঁদের বাপের বাড়ির প্রবাসী পরিবারে জন্ম নেওয়া মোহাম্মদ সাইফুল ইসলাম (২০) ক্যান্সারের সাথে দীর্ঘ পাঁচ বছরের লড়াইয়ে পরাজিত হয়েছে। গত সোমবার রাত ৮টা ৩০ মিনিটে নগরীর মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করে (ইন্নালিল্লাহি…রাজিউন)। সে হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদরাসা থেকে এ বছর আলিম পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়। মঙ্গলবার সকাল ১১টায় মঙ্গল চাঁদের বাপের বাড়ি জামে মসজিদ মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। সাইফুল ইসলাম পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ লোকমান হোসেন মেম্বারের ভাতিজা। মৃত্যুকালে বাবা-মা, ভাইসহ অসংখ্য স্বজন ও শুভাকাক্সক্ষী রেখে গেছে।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। জানাজায় উপস্থিত ছিলেন উত্তর জেলা জাসাসের সাবেক দপ্তর সম্পাদক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু, মাদরাসার সুপার মাওলানা হাসিমুর রহমান, শিক্ষক মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা আবু লোকমান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাস্টার, হল সুপার মাওলানা ইউছুফ, সমাজ উন্নয়ন কমিটির সভাপতি মোহাম্মদ জাফর, হাজী আবুল হাসেম সওদাগর, হাজী আবু তাহের সওদাগর, বিএনপি নেতা মোহাম্মদ সালাউদ্দিন বাপ্পী, মোহাম্মদ নুরুন নবি, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ মহিন উদ্দীনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। পশ্চিম গুজরা ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।- রাউজান প্রতিনিধি