কোপা আমেরিকা নিয়ে রোমাঞ্চিত মেসি

14

 

ক্লাব ফুটবল মৌসুম শেষ। জাতীয় দলের দায়িত্ব পালনে অধিনায়ক লিওনেল মেসি এখন আর্জেন্টিনায়। বিশ্বকাপ বাছাইপর্বের দুটো ম্যাচ আছে সামনে, এরপরই কোপা আমেরিকায় আর্জেন্টিনার ২৮ বছরের শিরোপাখরা মোচনের লক্ষ্যে মাঠে নামবেন তিনি। তার আগে তিনি জানালেন, কোপা আমেরিকায় ‘ভালো কিছু’ করতে তর সইছে না তার।
জাতীয় দলের হয়ে শেষবার খেলেছিলেন সেই ২০২০ সালের অক্টোবরে। এরই করোনাভাইরাসের কারণে দ্বিতীয় দফায় থমকে গিয়েছে বিশ্বকাপ বাছাই, যার ফলে গত মার্চে হয়নি কোনো খেলা। ব্রাজিল আর্জেন্টিনার দারুণ প্রতীক্ষিত ম্যাচটাও গেছে পিছিয়ে। তবে তার আক্ষেপ নেই, মেসি উচ্ছ্বসিত জাতীয় দলে ফিরতে পেরেই। বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে শুক্রবার সকালে চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বের দুটো ম্যাচ পরেই কোপা আমেরিকার লড়াইয়ে নামবে আর্জেন্টিনা।