১৯৯৩ সালে এসেছে সবশেষ শিরোপা। এরপর শুধুই হাহাকারের গল্প। কয়েক দফা ট্রফি জয়ের মঞ্চে উঠলেও আক্ষেপ আর হতাশায় শেষ হয়েছে পথচলা। সেই পথের ইতি টেনে সাফল্যের গল্প লিখতে আরেকটি কোপা আমেরিকার মিশনে নামতে যাচ্ছে আর্জেন্টিনা। সেই মিশনের জন্য দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা ঘোষণা করেছে ২৮ সদস্যের দল। এবারের কোপার মিশন শুরু হচ্ছে আর্জেন্টিনার ১৫ জুন। নিজেদের প্রথম ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ চিলি।
কোপা আমেরিকার আর্জেন্টিনা স্কোয়াড :
গোলকিপার: ফ্রাঙ্কো আরমানি, এমিলিয়ানো মার্তিনেস, হুয়ান মুসো, অগাস্তিন মার্চিসিন; ডিফেন্ডার: গনসালো মন্তিয়েল, নিকোলাস ওতামেন্দি, জের্মান পেজ্জেয়া, নিকোলাস তাগিয়াফিকো, লুকাস মার্তিনেস কুয়ার্তা, মার্কোস আকুনা, লিসান্দ্রো মার্তিনেস, নাহুয়েল মোলিনা লুসেরো, ক্রিস্তিয়ান রোমেরো; মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, জিওভানি লো সেলসো, এসেকিয়েল পালাসিয়োস, নিকোলাস গনসালেস, গুইদো রোদ্রিগেস, রোদ্রিগো দি পল, আলেহান্দ্রো গোমেস, আনহেল কোরেয়া, নিকোলাস দোমিনগেস; ফরোযার্ড: লিওনেল মেসি, লাউতারো মার্তিনেস, আনহেল দি মারিয়া, হোয়াকিন কোরেয়া, সের্হিয়ো আগুয়েরো, লুকাস আলারিও।










