কোনো দল থেকে ধর্মীয় জ্ঞানার্জন করতে হবে না: সাইফুল আলম

1

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নগরীর ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডস্থ কোরবানিগঞ্জ জামে মসজিদে গতকাল জুমার নামাজ আদায় করেন চট্টগ্রাম-৯ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহŸায়ক, কাস্টমস এজেন্টস এসোসিয়েশন সভাপতি, চট্টগ্রাম চেম্বারের পরিচালক এস এম সাইফুল আলম। এ সময় তিনি মুসল্লিদের সাথে নির্বাচনী মতবিনিময় করেন এবং বিএনপির ৩১ দফা রূপরেখার সুফল সম্পর্কে অবগত করেন। নামাজ শেষে মিছিল সহকারে ৩১ দফার লিফলেট বিতরণ করেন। পথসভায় সাইফুল আলম বলেন, চট্টগ্রামের মানুষ ধর্মভীরু। ধর্মের প্রতি আমাদের যথেষ্ট জ্ঞান আছে। কোনো ধর্মীয় রাজনৈতিক দল থেকে ধর্মীয় জ্ঞানার্জন করতে হবে না। চট্টগ্রামের যেখানেই গণসংযোগ করেছি দেশমাতা বেগম খালেদা জিয়া এবং ধানের শীষের প্রতি সবাই একমত। দেশের এ দুঃসময়ে আসন্ন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকল দেশপ্রেমিক মানুষ নির্বাচনের কোনো বিকল্প ভাবছে না।
প্রচারণায় অংশ নেন ২০নং আন্দরকিল্লা ওয়ার্ড বিএনপির আহবায়ক নুরুল আলম, সদস্য সচিব মো. সাব্বির, বিএনপি নেতা নুর উদ্দিন সোহেল, এম এ হাসনাত, সিরাজুল ইসলাম, হাজী মোহাম্মদ মহসীন, মোহাম্মদ আলী, আনু মিয়া বাবুল, মুজিবুর রহমান, আইনজীবী আবদুল মান্নান, শাহনেওয়াজ হাসান, আবু তাহের বাবুল, জিএম রনি, মানিক, আবু তাহের, লোকমান প্রমুখ। বিজ্ঞপ্তি