পটিয়া প্রতিনিধি
পটিয়ার বিএনপি নেতার দায়ের করা বিস্ফোরক ও হত্যাচেষ্টাসহ একাধিক মামলার আসামি কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবুল কাশেমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল বুধবার রাত ৯ টার দিকে তাকে সীতাকুন্ড এলাকার কেডিএস লজিস্টিক থেকে গ্রেপ্তার করা হয়।
পটিয়া থানার ওসি মো. নুরুজ্জামান বলেন,আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও হত্যাচেষ্টা মামলায় ২টি এবং বিদ্যুৎ আইনে ১টি মামলাসহ ৩টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।
ওসি আরও বলেন, আবুল কাশেম পলাতক আসামি হিসেবে দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, তিনি সীতাকুন্ড এলাকায় অবস্থান করছেন। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আবুল কাশেমকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।










