কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাই ১০ আর ই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার ধনপাতা বাজারমুখ পাড়ায় বসবাসরত অসহায়, হতদরিদ্র, গরিব জনসাধারণ ও শিশুদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে। এসময় দূর-দূরান্ত থেকে অসহায় দরিদ্র জনসাধারণ স্বাস্থ্য নিতে চিকিৎসা সেবা ক্যাম্পইনে আসেন। ১০ আর ই ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ এস এম সাদিক শাহরিয়ারর তত্ত্বাবধানে এ সময় চিকিৎসা সেবা প্রদান করেন ব্যাটালিয়নের মেডিক্যাল অফিসার। ১০ আর ই ব্যাটালিয়নের পক্ষ থেকে ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের চিকিৎসা সেবা অব্যাহত থাকবে।










