হাটহাজারীর কাটিরহাট উচ্চ বিদ্যালয় ’৬৯ ব্যাচের পঞ্চম পুনর্মিলনী উদযাপন পরিষদের প্রস্তুতি সভা মুহাম্মদ ওহীদুল আলমের সভাপতিত্বে ২৮ নভেম্বর পরিষদের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৫ ডিসেম্বর ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে স্মরণিকা প্রকাশের উদ্যোগ গ্রহণ এবং অনুষ্ঠান উপলক্ষে দায়িত্ব বন্টন করা হয়।
এছাড়া অনুষ্ঠান উপলক্ষে ব্যাপক অনুষ্ঠানমালার সিদ্ধান্ত গৃহিত হয়। সভায় বক্তব্য দেন মোহাম্মদ আজিজুল হক, ডা. রফিক মোহাম্মদ, মোহাম্মদ শাহজাহান, মো. দিদারুল আলম, মো. আবুল হাশেম, মো. কামাল উদ্দিন, মোহাম্মদ সাফায়েত হোসেন, এমএ মোহাম্মদ আলী, মুহাম্মদ ওহীদুল আলম, মো. শামসুল হুদা, এসএম শামসুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি











