কর্ণফুলী প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজামের সমর্থনে কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর বিকাল চারটার দিকে কর্ণফুলী উপজেলার শিকলবাহা ক্রসিং মেগা কনভেনশন হলে কর্ণফুলী উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেন।
সভায় কর্ণফুলী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক আব্দুল গফুরের সভাপতিত্বে ও দক্ষিণ জেলা বিএনপির সদস্য মো. ওসমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম ১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম। তিনি বলেন, চট্টগ্রাম-১৩ আসনে এই নিয়ে মোট ছয়বার আমি বিএনপির দলীয় মনোনয়ন নিয়ে এসেছি। প্রতিবার আমি কর্ণফুলী জনপদের অভ‚তপূর্ব সমর্থন পেয়েছি। এরমধ্যে তিনবার আমি এই আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে সংসদে গিয়েছি। এবারও বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
প্রতিটি পাড়া মহল্লায় তিনি ঘুরবেন জানিয়ে নিজাম আরও বলেন, নির্বাচনের সব দায়িত্ব আপনাদেরকে সাথে নিয়ে আমি নিজে দাঁড়িয়ে পরিচালনা করব। এসময় দলের দুঃসময়ে রাজপথে থাকা ‘অভিমানী’ নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা আমাকে বাদ দিতে পারেন, কিন্তু তারেক রহমানের ধানের শীষকে কিভাবে বাদ দেবেন? এসময় সকল নেতৃবৃন্দকে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে করার জন্য আহবান জানান ধানের শীষের এ প্রার্থী।
এসময় বক্তব্য রাখেন, শাহওয়াজ জামাল নিজাম(সনি), মোশারফ হোসেন, এডভোকেট ফয়জুল আমিন, এম মনজুর আলম চৌধুরী, কর্ণফুলী উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক সোলায়মান দোভাষী, আব্দুল কাদের সুজন, জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজ, তৈয়ব কন্ট্রাক্টর, এজাবত উল্লাহ, ইদ্রিস হায়দার, কাজী মঈন উদ্দীন টিপু, এটিএম হানিফ, শেখ আহমদ, মো. আবু তাহের, মনির উদ্দিন মুন্সী, মো. সালাউদ্দিন, সেলিম খান, ওয়াসিম সওদাগর।










