করুণা আচার্য্যরে মৃত্যুবার্ষিকী পালন

1

নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে বুধবার করুণা আচার্য্যরে ১১তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। তিনি দৈনিক সমকাল চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার শৈবাল আচার্য্যরে মা। দিনটি উপলক্ষে প্রয়াতের নিজ বাড়ি চট্টগ্রামের উত্তর চান্দগাঁও কুয়াইশ কলেজ আচার্য্য পাড়া ও নগরীর বাসায় নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন প্রয়াতের স্বামী বাবুল আচার্য্যসহ সন্তানেরা। ২০১৪ সালের ২৬ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে নগরীর পাথরঘাটা সতীশ বাবু লেনের বাসায় মৃত্যুবরণ করেন করুণা আচার্য্য। মৃত্যুকালে তিনি স্বামী, মেয়ে, ছেলে, ছেলের বউ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। বিজ্ঞপ্তি