চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেছেন, বিএনপির মনোনয়ন তালিকা, নির্বাচনী প্রস্তুতি ও বিএনপির পক্ষে জনজোয়ার দেখে কয়েকটি দল দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে। গণতন্ত্রের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে ৯০ পরবর্তী পুরাতন ঐক্য নতুন করে হয়েছে কী না, জনগণ তা জানতে চায়। পলাতক ফ্যাসিবাদের হুংকারের পর পর তাদের এককালের দোসরদের হুংকার শুনে জনগণের মনে এখন সেই প্রশ্ন দেখা দিয়েছে। জনগণের রায় ছাড়া যারা ঘি খেতে চান, তাদের ওপর আওয়ামী প্রেতাত্মা ভর করেছে। আওয়ামী নেত্রী যেমন ৯০ পরবর্তীতে জামায়াতকে সাথে নিয়ে ধাক্কা ঝাকি দিয়ে গণতন্ত্র শেখানোর নামে গণতন্ত্রের বিনাশ করতে চেয়েছিলেন, জামায়তের নেতারাও তেমনি তাদের এককালের নেত্রীর দেখানো পথে আঙ্গুল বাঁকা করে ঘি তোলার নামে গণতন্ত্রের আকাঙ্খা নস্যাত করতে চাচ্ছে। তবে নির্বাচনের জন্য মুখিয়ে থাকা জনগণের জোয়ারে সব হম্বিতম্বি ভেসে যাবে। কয়েকটি দলের এই ফাঁকা হুংকার জণগণ বরদাশত করবে না।তিনি গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরীর কোতোয়ালী মোড়ে চট্টগ্রাম ৯ সংসদীয় আসনের ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে উৎসাহিত করে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনমত গঠনের লক্ষ্যে ফিরিঙ্গী বাজার ওয়ার্ডে গণসংযোগ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন।
তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে নগরীর কোতোয়ালী মোড় থেকে শুরু করে ফিরিঙ্গি বাজার ও ব্রিজঘাট এলাকায় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। তিনি জনগণের প্রতি নির্বাচনের সর্বাত্মক প্রস্তুতি নেয়ার আহবান জানিয়ে বলেন, যেকোনো মূল্যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে। তিনি নেতাকর্মীদের প্রতি ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনার আহবান জানান।
ফিরিঙ্গি বাজার ওয়ার্ড বিএনপির আহব্বায়ক সাদেকুর রহমান রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহেদ আহমেদের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন কোতোয়ালী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, মহানগর বিএনপি নেতা হামিদ হোসাইন, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি আকতার খান, ওয়ার্ড বিএনপির যুগ্ম আহব্বায়ক সাইফুউদ্দিন মির্জা, নূর মোহাম্মদ, রমজান আলী, রবিউল ইসলাম, আব্দুর রাজ্জাক, আবু নাসের সাজ্জাদ, ইকবাল শরীফ, মো. ওয়াসিম, সদস্য আরিফ সোহেল, শফি সওদাগর, শামীমুল হক, মো. হারুন, মো. সিরাজ, আব্দুর রশিদ খোকন, জকির হোসেন, মো. সাইফুল, আবুল বশর, মো. ইসহাক, আবদুর রহমান, মো. মূসা, আব্দুল গফফার ডালিম, যুবদল নেতা মো. আশরাফ, কোতোয়ালী থানা ছাত্রদলের যুগ্ম আহব্বায়ক কুতুব উদ্দীন মুন্না, ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক জাহেদুল সোহেল, যুবনেতা আতিকুর রহমান, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজু আহমেদ কবির, ছাত্রনেতা মো. শাওন, মো. আরাফাত, মো. সালমান, মো. ফায়াজ, মো. হাসনাত প্রমুখ। খবর বিজ্ঞপ্তি











