বোয়ালখালীর আকুবদন্ডী কধুরখীল শ্রীশ্রী জগদানন্দ আশ্রমে পরিচালনা পরিষদের সভা গত ১৪ নভেম্বর আশ্রম প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ৩১ ডিসেম্বর ও ১ জানুয়ারি শ্রীমৎ স্বামী জগদানন্দ পুরী মহারাজের ১৭৫তম আবির্ভাব তিথি উপলক্ষে বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানমালার সিদ্ধান্ত গৃহিত হয়। জগদানন্দ আশ্রম স্থায়ী পর্ষদের সভাপতি বিকাশ দেওয়ানজীর সভাপতিত্বে ও সম্পাদক পার্থ সারথি চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন টাবু দে, প্রাণতোষ চৌধুরী, শংকর চন্দ, বিশ্বজিত চৌধুরী, বিপ্লব চৌধুরী টিটু, টিংকু দে, উত্তম মজুমদার, মিলন পারিয়াল, শিশু নাথ, যীশু নাথ, সুমন চৌধুরী, মিথুন চৌধুরী রনি, রাজীব রায়, তাপস চৌধুরী (দীপন), রুবেল দে, পলাশ চৌধুরী কিষান, জয় প্রকাশ দে, শ্যামল নাথ, জয় মজুমদার, যীশু চৌধুরী, রবিন মজুমদার, শুভ্র দাশ, হিমেল চৌধুরী জয়, রুদ্র দাশ, বিজয় দে, অমিত চৌধুরী, অন্তর দেওয়ানজী প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে টিটন দে টিটুকে সভাপতি, রানু মজুমদারকে সাধারণ সম্পাদক ও জুয়েল নাথকে অর্থ সম্পাদক করে উৎসব উদযাপন কমিটি-২০২৬ গঠন করা হয়। বিজ্ঞপ্তি











