কদলপুর আইডিয়াল হাইস্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

1

রাউজানের কদলপুর আইডিয়াল হাই স্কুল ও গ্রিন শাইন কিন্ডারগার্টেন স্কুলের উদ্যোগে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও কদলপুর আইডিয়াল হাইস্কুল পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোহাম্মদ আলী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কদলপুর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ওমর ফারুক, সাবেক প্রধান শিক্ষক আবু মোহাম্মদ দুলাল, দাতা সদস্য আবুল মনছুর চৌধুরী, প্রকৌশলী আলাউদ্দিন চৌধূরী, সাবেক বিদ্যোৎসাহী সদস্য মো. জাকারিয়া চৌধুরী, স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য শাহজাদা মকছুদুল আলম, কাজী মোহাম্মদ ইউসুফ এবং দিদারুল আলম চৌধুরী।
অনুষ্ঠানে মুনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের উদ্যোক্তা পরিষদের সদস্য মাওলানা খালেদ আনসারী। সিনিয়র শিক্ষক মিজানুর রহমান সুমন অনুষ্ঠানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র শিক্ষিকা ছৈয়দা রওশন আক্তার লাকী, মোছাম্মৎ সাহেদা খানম মনি, শিপ্রা দে, ফরহাদ হোসাইন, বদিউল আলম, মো. সুমন শাহ, রণধন রুদ্র পাল, মামুনুর রশীদ চৌধূরী, মো. নাঈমুল ইসলাম, মো. শামসুর রহমান, ফুলু তালুকদার, ঝর্ণা চক্রবর্তী, মাওলানা হাসান আলী, মাওলানা ওমর ফারুক, আখি আক্তার, শাকিলা পারভীন, কাজী মো. হানিফ ও মো. এমরান হোসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এসএসসি ব্যাচ ২০২৫-এর শিক্ষার্থী ইশরাক আনোয়ার ও নাদিয়া সুলতানা মাহি। অনুষ্ঠানে সাংবাদিক মোহাম্মদ আলী বলেন, ‘শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ কর্ণধার। কৃতি শিক্ষার্থীদের এই সাফল্য বিদ্যালয়ের সুনাম যেমন বাড়ায়, তেমনি নতুন শিক্ষার্থীদের জন্য প্রেরণার উৎস হয়ে দাঁড়ায়। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও মূল্যবোধ ধারণের মাধ্যমে তারা ভবিষ্যতে জাতির নেতৃত্ব দিতে সক্ষম হবে।’ শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি