ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে হবে

0

মিরসরাই প্রতিনিধি

‘নির্বাচন ও গণভোট একই দিনের ঘোষণায় ’৭১ এর পরাজিত শক্তির ষড়যন্ত্র আবার পরাজিত হয়েছে। আগামী জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে ’৭১ এর পরাজিত শক্তি নির্বাচনের আগে গণভোটের দাবি তোলে। তাদের সে স্বপ্ন প্রধান উপদেষ্টার বক্তব্যের মাধ্যমে ভেঙ্গে গেছে। আমরা গত ১৭ বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছি। এখন সারাদেশে ধানের শীষ প্রতীকের বিজয় ছিনিয়ে আনার জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে। কোন শক্তিই আগামী নির্বাচনে ধানের শীষের বিজয় রুখতে পারবে না। গতকাল বৃহস্পতিবার বিকালে মিরসরাই উপজেলা স্টেডিয়ামে উপজেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান এসব কথা বলেন।
এতে বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজীর সভাপতিত্ব করন। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন ও চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের আহŸয়ক সরোয়ার উদ্দিন সেলিমের যৌথ সঞ্চালনায় সমাবেশে ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘নানান মানুষ নানান মত দেশ বাঁচাতে ঐক্যমত। ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ¯েøাগানকে ধারণ করে আমরা ভিন্ন ভিন্নভাবে বিভিন্ন জায়গায় ধানের শীষ প্রতীক পাওয়ার জন্য আন্দোলন করেছি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ধানের শীষ প্রতীক ঘোষণা করার মধ্যদিয়ে আমাদের প্রতিযোগিতা শেষ হয়েছে। তিনি আমাকে ধানের শীষ প্রতীক উপহার দিয়েছেন। যারা মনোনয়ন চেয়েছেন কিন্তু পান নাই তারাও দলের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচনে মিরসরাই জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা আপনাদের সার্বিক সহযোগিতা চাই। আমরা আপনারদের সহযোগিতার আশায় আছি।’
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাঈন উদ্দিন মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালা উদ্দিন সেলিম, উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস.এম মুরাদ, শিক্ষাবিদ ড. মুহাম্মদ কামাল উদ্দিন, উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য লায়ন আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক সহ-সভাপতি নুর হোসেন চেয়ারম্যান, বিএনপি নেতা দাউদুল ইসলাম মিশন, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, সাবেক আহŸয়ক মহি উদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা মোশাররফ হোসেন, সিরাজুল হক, শাহীনুল ইসলাম স্বপন, নাজমুল হক সোহাগ, মঞ্জুরুল হক মঞ্জু, নুর উদ্দিন জাহিদ, আলা উদ্দিন, আজিজুল হক, নজরুল ইসলাম লিটন, কামরান সরোয়ার্দী, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক শওকত আকবর সোহাগ, সহ-সম্পাদক ইফতেখার মাহমুদ জিপসন, মিরসরাই উপজেলা যুবদলের আহŸয়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহŸয়ক সিরাজুল ইসলাম প্রমুখ।