এ দেশে আর ভারতের তাবেদারি চলবে না

4

ফটিকছড়ি প্রতিনিধি

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির মনোনিত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক যুগ্ম আহব্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন, আগামী জাতীয় নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র আগেও হয়েছিল। তাই সবাইকে সজাগ থাকতে হবে। ধানের শীষ প্রতীকের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আগামি নির্বাচনে ষড়যন্ত্র মোকাবেলায় ধানের শীষে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমানকে জয়যুক্ত করতে হবে। তিনি বলেন- ভারতের তাবেদারি এ দেশে আর চলবে না। বাগানবাজার সীমান্ত এলাকা দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে ঢুকতে দেয়া হবে না।
গতকাল সোমবার চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভারত সীমান্ত এলাকা বাগানবাজারের আধারমানিক রাস্তার মাথা বাজারে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাগানবাজার ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন আবু মেম্বারের সভাপতিত্বে ও আলা উদ্দীনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি পৌরসভা বিএনপি আহব্বায়ক মোবারক হোসেন কাঞ্চন, আহমদ হোসেন তালুকদার, জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দীন শাহীন, মুনসুর আলম চৌধুরী, মো. এনাম, আবুল খায়ের, শাহ্ নেওয়াজ সেবুল মেম্বার, বেলাল সওদাগর, সিরাজদৌল্লা চৌধুরী দুলাল, জালাল চৌধুরী, মিঞা মোশরাফুল আনোয়ার চৌধুরী মশু, জাহেদ মেম্বার, বেলাল মেম্বার, আমান উল্লাহ, মহিন উদ্দিন, আব্দুল হক, রফিকুল ইসলাম, আব্দুস সাত্তার, মোজাহারুল ইকবাল লাভলু, মহিন উদ্দিন মেসি, সানবি প্রমুখ।