এশিয়ান আবাসিক স্কুলে শিক্ষক নিয়োগ পরীক্ষা

1

সিডিএ নিউ চান্দগাঁও আবাসিক এলাকা বহদ্দারহাটে অবস্থিত এশিয়ান আবাসিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৫ সম্পন্ন হয়েছে। পরীক্ষা শনিবার সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১২টায় সুন্দর পরিবেশে সমাপ্ত হয়। ৩৫৪ জন ক্যান্ডিডেট ফরম ফিলাপ করলেও ২৮২ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও নিয়োগ কমিটির প্রধান প্রফেসর আলী হোছাইন, প্রধান পরীক্ষক কাপাসগোলা সিটি কর্পোরেশন মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম ও নিয়োগ কমিটির সহকারী প্রধান, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ লায়ন এইচ এম ওসমান সরওয়ার। পরীক্ষার কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের চীফ কো-অর্ডিনেটর এমদাদ উদ্দীন চৌধুরী। সহকারী হল সচিব এর দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের কো-অর্ডিনেটর মোহাম্মদ আজম। হল পরিদর্শক এর দায়িত্ব পালন করেন শিক্ষক মো. ইউনুছ, মোশায়েফ সিফাত তুহিন, শাহেদুল ইসলাম, হাসানুল বান্নাহ, জান্নাতুল ফেরদৌস, মিতু বড়ুয়া, নুমাইতুল জান্নাত, তাসনোভা তাহরিন, নাজরাতুল মামুর, জয়নাব বেগম, জান্নাতুল মীম ও অনন্যা বণিক প্রমুখ। বিজ্ঞপ্তি