এরশাদ উল্লাহর পক্ষে মহিলা ফোরামের বৈঠক

2

চট্টগ্রাম-৮ আসনে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহর পক্ষে নির্বাচনী প্রচারণা জোরদার করতে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ডের (বি ইউনিট) উদ্যোগে ওয়াছিয়া মাদ্রাসা কেন্দ্র ও আবদুল হামিদ সওদাগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সমন্বয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান প্রদত্ত ৩১ দফা সংস্কার কর্মসূচি জনমনে পৌঁছে দেওয়া এবং নারী ভোটারদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই উঠান বৈঠকের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বি ইউনিট মহিলা ফোরামের নেত্রী জেসমিন আক্তার। প্রধান অতিথি ছিলেন ৬নং ওয়ার্ড যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ফজল কবির। বিশেষ অতিথি ছিলেন ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি মো. দৌলত, মহিলা নেত্রী মনোয়ারা বেগম মনু এবং নাজমা আক্তার। উঠান বৈঠক পরিচালনা করেন ফোরামের সক্রিয় নেত্রী ফাতেমা বেগম।
উপস্থিত ছিলেন নাজমা বেগম, জয়নাব বেগম, তানিয়া বেগম, শাহানারা বেগম, সামসু বানু, পাপিয়া বেগম, টুম্পা বেগম, জান্নাত ফেরদৌস, ইশারা ফাতেমা, কোহিনুর, সেলিমা, নুরনাহার বেগম, রোশানা বেগম, রাবিয়া বেগম, তানিরা, মরিয়া, নাসিমা, হালিমা, রূপা, আখি, দিলওয়ারা, রুবিনা পারভিন, ফেরদৌস পম্পা, পারুল, তামান্না, সারইয়া, জিনা আক্তার, হাবিবা, রতœা পারভিন, সখিনা, মিনুর ও শিউলি পারভিনসহ অসংখ্য মহিলা নেত্রী। বিজ্ঞপ্তি