স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. শেখ ছাইদুল হক বলেছেন, দেশে উচ্চ রক্তচাপ ও অন্যান্য অসংক্রামক রোগ দ্রæত গতিতে বাড়ছে, যা জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে দেশে মোট মৃত্যুর ৭১ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ, যার মধ্যে উচ্চ রক্তচাপ অন্যতম। এ চ্যালেঞ্জ মোকাবেলায় স্বাস্থ্য খাতে বরাদ্দকৃত বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যয় করছে। সারাদেশে উচ্চ রক্তচাপের ওষুধ সরবরাহ নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। হাইপারটেনশন ও ডয়ারেটিস রোগ নিয়ন্ত্রণে সারাদেশে ৪৯৫টি নন কমিউনিক্যাবল ডিজিজ (এনসিডি) কর্নারের মধ্যে ৩১০টিতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট প্রতিটি কর্নারে ১জন ডাক্তার ও ২জন নার্স নিয়ে কাজ করছে। উচ্চ রক্তচাপ ও ডায়ারেটিস রোগ নিয়ন্ত্রণে আগামীতে এনসিডি কর্নারে ‘ওয়ান স্টপ সার্ভিস’ নিশ্চিত করা হবে। গতকাল মঙ্গলবার নগরীর লয়েল রোডের সিনেমা প্যালেস সংলগ্ন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ‘বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম উদ্যোগ’ বিষয়ক বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউট, বাংলাদেশ’র সহযোগিতায় সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের বিভাগীয় প্রোগ্রাম অফিসার ডা. মোহাম্মদ শাহিনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন এনসিডিসি’র উপপরিচালক ডা. নুরুল ইসলাম, বাংলাদেশ হাইপারটেনশন কন্ট্রোল ইনিশিয়েটিভের (বিএইচসিআই) প্রোগ্রাম ডিরেক্টর ও এপিডেমিওলজি এন্ড রিসার্চ (ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অফ বাংলাদেশ) বিভাগীয় প্রধান অধ্যাপক সোহেল রেজা চৌধুরী, সাপ্লাই চেইন কনসালট্যান্ট (বিএইচসিআই) ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া, চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক কার্যালয়ের উপপরিচালক (ইনসিটু) ডা. কমরুল আজাদ, ডেন্টালের সহকারী পরিচালক ডা. আবু ছৈয়দ মোহাম্মদ ইমতিয়াজ হোসেন, বিএইচসিআই’র এডিশনাল প্রোগ্রাম ডিরেক্টর ডা. মাহফুজুর রহমার ভূঁইয়া, বিএইচসিআই’র ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর ডা. শামীম যুবায়ের, বান্দরবান ১০০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা. শাহীন হোসাইন চৌধুরী, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম ও ফেনী জেলা সিভিল সার্জন ডা. রুরায়েত বিন করিম। ‘বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কার্যক্রম উদ্যোগ’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের চট্টগ্রাম জোনের সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. উদিত প্রয়াস সিকদার। বিভাগের বিভিন্ন জেলার সিভিল সার্জন, ডেপুটি সিভিল সার্জন, স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইনস্টিটিউটের কর্মকর্তাগণ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন।
সমন্বয় সভায় অন্যান্য বক্তারা বলেন, নীরব ঘাতক উচ্চ রক্তচাপে এখনো আক্রান্ত দেশের এক চতুর্থাংশ মানুষ। সরকার ইতোমধ্যে কমিউনিটি ক্লিনিক ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে ওষুধ প্রদান শুরু করলেও টেকসই অর্থায়নের অভাবে নিরবিছিন্নভাবে ওষুধ সরবরাহ সম্ভব হচ্ছে না। বাংলাদেশে মৃত্যু ও পঙ্গুত্বের প্রধান তিনটি কারণের একটি উচ্চ রক্তচাপ। তৃণমূল পর্যায়ে বিনামূল্যে উচ্চ রক্তচাপের ওষুধ নিশ্চিত করার পাশাপাশি এখাতে বরাদ্দ বৃদ্ধি করা হলে তা অসংক্রামক রোগ ও অকালমৃত্যু কমিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ডিজিটাল হেলথ অ্যাপ ব্যবহারের ফলে রোগী ট্র্যাকিং, ফলোআপ ও চিকিৎসা আরও কার্যকর হয়েছে। এর ফলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার বৃদ্ধি পেয়েছে। অসংক্রামক রোগজনিত মৃত্যুর হার দ্রæত বাড়ছে। তাই সরকার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অসংক্রামক রোগ (এনসিডি) কর্নারে বিনা মূল্যে ওষুধ বিতরণ করছে। বিজ্ঞপ্তি











