এনসিটি-৫নং জেটির জন্য রাবার ফেন্ডার প্রতিস্থাপন কাজ উদ্বোধন

2

দেশিয় প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ড লিমিটেড (খুশিলি) কর্তৃক নির্মিত চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫নং জেটির জন্য রাবার ফেন্ডার প্রতিস্থাপন কাজ ১২ নভেম্বর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল) কমডোর কাওছার রশীদ (ই), পিএসসি, বিএন। ১৮ সেট রাবার ফেন্ডার দেশিয় প্রযুক্তিতে স্থাপনের লক্ষ্যে বন্দর কর্তৃপক্ষ ও খুলনা শিপইয়ার্ড লিমিটেডের প্রতিনিধিদের উপস্থিতিতে উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হয়। আন্তর্জাতিক গুণগতমান বজায় রেখে তাদের ফ্যাক্টরীতে ফেন্ডার উৎপাদন করেছে। উৎপাদিত ফেন্ডার সমূহের পরিমাপ (৪.৫৫মিদ্ধ১.৫৮মিদ্ধ০.৮৬মি) এবং একক ওজন প্রায় ২.৮০ টন। এতে ব্যয় হয়েছে ৫ কোটি ৮৩ লক্ষ ৭ হাজার টাকা।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর সচিব ওমর ফারুক, উপপ্রধান প্রকৌশলী সাইফুদ্দিন আহম্মেদ, নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান সরকার, টার্মিনাল ম্যানেজার মো. সাইফুল আলম এবং খুশিলির নির্বাহী প্রকৌশলী (কারখানা) সোহেলসহ দুই প্রতিষ্ঠানে অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বিজ্ঞপ্তি