এনএমএমজে ডিগ্রি কলেজে শহীদ নূর হোসেন দিবস পালন

1

নগরীর বাকলিয়া শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজে ৯০’ এর স্বৈরাচারবিরোধী গণআন্দোলনের বীর শহীদ নূর হোসেন স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবদুল মালেক। প্রধান বক্তা ছিলেন উপাধ্যক্ষ অধ্যাপক মো. নুরুল আলম রাজু। অধ্যাপক আবদুল আলিম আজাদ এর সঞ্চালনায় বক্তব্য দেন অধ্যাপক মো. রবিউল হাছান চৌধুরী, অধ্যাপক আবদুল্লা ইবনে মাসুদ, অধ্যাপক মো. নাজিম উদ্দীন, সৈয়দ আহমদ সিকদার ও শিক্ষার্থী শাহাদাত হোসেন রাকিব। উপস্থিত ছিলেন অধ্যাপক খাদিজা বেগম, অধ্যাপক মো. আবদুল কাইয়ূম, অধ্যাপক নাসরিন আক্তার, অধ্যাপক সৈয়দ শাহাদাত হোসাইন, অধ্যাপক শাহীনুর বেগম, অধ্যাপক সাইমন নাহার চৌধুরী, অধ্যাপক বিশ্বকর শর্মা ভাষ্কর, অধ্যাপক মনিকা ধর, অধ্যাপক জয়শ্রী নাথ, অধ্যাপক রাবেয়া মাহমুদ, অধ্যাপক মোহাম্মদ আলী, অধ্যাপক ঝুমুর খাস্তগীর, অধ্যাপক শারমিন আক্তার চৌধুরী, অধ্যাপক ফারহানা জান্নাত চৌধুরী, অধ্যাপক ঝুমুর খাস্তগীর, অধ্যাপক তাহেরা আক্তার, আশীষ দস্তিদার ও প্রভাষক মোহাম্মদ বদরুদ্দোজা প্রমুখ। সভা শেষে যাঁদের নামে বাকলিয়া শহীদ এনএমএমজে ডিগ্রি কলেজের নামকরণ করা হয় সেই বীর শহীদ নূর হোসেনসহ ডা. মিলন, মোজাম্মেল, জেহাদ এর আত্মার মাগফেরাত কামনা করে এবং কলেজের সাংগঠনিক কমিটির প্রথম সচিব অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান ও কলেজের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান এর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি