ন্যাশনাল অ্যাকাডেমি ফর এডুকেশনাল ম্যানেজমেন্ট (নায়েম) আয়োজিত এডুকেশনাল এডমিনিস্ট্রেশন এন্ড ম্যানেজমেন্ট কোর্সে পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার প্রশিক্ষণার্থীদের মধ্যে মেধাতালিকায় স্থান অর্জন করেছেন। প্রশিক্ষণ চলাকালে নেতৃত্ব দক্ষতা, দায়িত্বশীল অংশগ্রহণ এবং পেশাগত সক্ষমতার বিভিন্ন মূল্যায়নে তাঁর ধারাবাহিক উৎকর্ষ বিশেষভাবে উল্লেখযোগ্য হয়ে ওঠে। এ অর্জনের স্বীকৃতি হিসেবে পাহাড়তলী কলেজ শিক্ষক পরিষদ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় এবং সম্মাননা সনদ প্রদান করে। অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার জানান, প্রশিক্ষণে অর্জিত আধুনিক ব্যবস্থাপনা-জ্ঞান, নতুন দৃষ্টিভঙ্গি এবং প্রশাসনিক দক্ষতা তিনি কলেজের শিক্ষার মান উন্নয়ন, কর্মপরিবেশ শক্তিশালী করা এবং সার্বিক প্রশাসনিক কার্যক্রম আরও সুশৃঙ্খল করতে কাজে লাগাবেন। বিজ্ঞপ্তি











