এক্স লিও রিইউনিয়ন কাল

1

লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন লিও জেলা সভাপতিদের সংগঠন লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের আয়োজনে আগামীকাল ২১ নভেম্বর এক্স লিও রিইউনিয়ন আগ্রাবাদস্থ গ্রীণ শ্যাডো রেস্টুরেন্টে বিকাল ৪টা হতে রাত ১০টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে প্রস্তুতি সভা ১৯ নভেম্বর চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি হলে সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন লিও জেলা পাস্ট প্রেসিডেন্ট ফোরামের প্রেসিডেন্ট লায়ন সৈয়দ মুহাম্মদ কামরুল ইসলাম পারভেজ। এক্স লিও রিইউনিয়নের চেয়ারম্যান লিও জেলা ৩১৫বি৪ বাংলাদেশের প্রাক্তন প্রেসিডেন্ট ও লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের ক্যাবিনেট ট্রেজারার লায়ন গাজী মুহাম্মদ শহিদুল্লাহ এমজেএফ সবাইকে এক্স লিও রিইউনিয়ন সম্পর্কে অবহিত করেন। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে- ফেলোশীপ, সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ, সম্মাননা, ডিনার সহ ব্যাপক আয়োজন।
প্রধান অতিথি ছিলেন প্রাক্তন লিও জেলা ভাইস প্রেসিডেন্ট ও লায়ন্স জেলা ৩১৫বি৪ বাংলাদেশের সম্মানিত ক্যাবিনেট সেক্রেটারী ও এক্স লিও রিইউনিয়ন এডভাইজর লায়ন আবু মোরশেদ এমজেএফ। আলোচনায় অংশগ্রহণ করেন রিইউনিয়নের এডভাইজর লায়ন আশীষ ভট্টাচার্য, লায়ন ডা. নওশাদ আহমেদ, ফোরামের সেক্রেটারী প্রাক্তন জেলা সভাপতি লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিন, ট্রেজারার প্রাক্তন জেলা সভাপতি লায়ন আবু নাসের রনি, রিইউনিয়নের কো চেয়ারম্যান লায়ন নবিউল হক সুমন, সেক্রেটারী লায়ন নুর মোহাম্মদ বাবু, ট্রেজারার লায়ন রফিকুল হাসান মানিক, লায়ন হুমায়ন কবির হিমু, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন আনিসুল হক চৌধুরী, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন মোহাম্মদ ওবায়দুর রহমান, লায়ন সাইফুল করিম আরিফ, লায়ন জিয়াউল কবির সোহেল, লায়ন বায়েজিদ বিন নোমান, লায়ন আশিকুল আলম, লায়ন খাজা মইনুদ্দিন রিগ্যান, প্রাক্তন জেলা সহ সভাপতি লায়ন প্রকৌশলী নাঈম সরওয়ার জিতু, লায়ন মঈনুদ্দিন আল হিমেল, লায়ন আবু হানিফ লিটন, লায়ন শারমিন মৌ, লায়ন নিশি আকতার সহ প্রাক্তন লিও নেতৃবৃন্দ।
সভায় আগ্রাবাদস্থ গ্রীণ শ্যাডো রেস্টুরেন্টে এক্স লিও রিইউনিয়ন সম্পর্কে অবগত করা হয়। যারা রেজিস্ট্রেশন করেছেন সকল প্রাক্তন লিওকে বিকাল ৪টার মধ্যে অনুষ্ঠানস্থলে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। সভায় জানানো হয়, কোন স্পট রেজিস্ট্রেশন হবে না। বিজ্ঞপ্তি