একদিনে ২ মামলায় জামিন পেলেন আ.লীগ নেতা

1

পটিয়া প্রতিনিধি

বিস্ফোরক ও হত্যাচেষ্টার দুই মামলায় কারাবন্দী পটিয়ার আওয়ামী লীগ নেতা আবুল কাশেমকে জামিন দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার শুনানি শেষে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন তার জামিন মঞ্জুর করেন।
আবুল কাশেম চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের অর্থ যোগানদাতা, পটিয়া উপজেলা ইউপি চেয়ারম্যান সমিতির সভাপতি এবং কাশিয়াইশ ইউনিয়ন পরিষদের সাবেক বিতর্কিত চেয়ারম্যান। কাশিয়াইশ এলাকায় সন্ত্রাসী কর্মকাÐসহ বিভিন্ন অভিযোগ ও রাজনৈতিক বিতর্কে তিনি দীর্ঘ ৩৫ বছর ধরেই আলোচনায় ছিলেন।
এর আগের দিন, সোমবার (২৪ নভেম্বর) চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিনের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়। আসামিপক্ষ সময়ের আবেদন করলে আদালত গতকাল মঙ্গলবার শুনানির তারিখ নির্ধারণ করেন।
আদালত সূত্রে জানা যায়, মিস মামলা হিসেবে মামলাটি ১৭ নভেম্বর দাখিল হলেও বেঞ্চ সহকারী মাত্র এক সপ্তাহের মাথায় শুনানির দিন ঠিক করেন যা একই ধরনের মামলায় (জুলাই আগস্টের গনঅভ্যুত্থানের মামলা) অন্য আসামিদের ক্ষেত্রে দেখা যায়নি। অন্যান্য আওয়ামী লীগপন্থী আসামিদের ক্ষেত্রে গ্রেপ্তারের এক মাস পর শুনানির তারিখ নির্ধারণ হলেও কাশেমের ক্ষেত্রে হয়েছে দ্রæত।
বাদীপক্ষের আইনজীবী ফোরকানুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি নির্দেশনা থাকা সত্তে¡ও কিভাবে দ্রæত জামিন শুনানি হয়, তা প্রশ্নবিদ্ধ। যারা জুলাই আন্দোলনে নিহত বা আহত হয়েছেন তাদের পরিবার ক্ষুব্ধ। আইন সবার জন্য সমান হওয়া উচিত।
জানা যায়, এ ধরনের ঘটনা নতুন নয়। কাশিয়াইশ ইউপির সাবেক চেয়ারম্যান আবুল কাশেমের ভাই আবুল হাশেমের মামলাতেও একই ধরনের ঘটনা ঘটেছে। মামলা দায়েরের পরদিনই শুনানির তারিখ ধার্য হয় এবং অল্প সময়ের মধ্যেই তিনি জামিন লাভ করেন।
চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ বলেন, আওয়ামী লীগ ফ্যাসিস্টদের দোসর এবং তাদের লালিত গডফাদাররা আওয়ামী লীগ নেতাদের জামিন নিয়ে দিচ্ছে। এতে আইনশৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে।